ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশের সহায়তা চেয়ে চিঠি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫৩ সময় দেখুন

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার ৫১০ টাকায়। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়ে ইলিশটি।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি নিলামে তোলা হয়। প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে ইলিশটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী জয়নাল ঘরামী। বড় আকৃতির ইলিশটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

আরও পড়ুনঃ  পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

ইলিশটির ক্রেতা ‘ঘরামী ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী জয়নাল ঘরামী জানান, ওজন ও মান বিবেচনায় ৮ হাজার ৫১০ টাকায় মাছটি কিনেছেন। এটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। এর আগে বুধবার (১১ নভেম্বর) দুই কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কেনেন তিনি।

জেলে নবী হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমে এটিই তাদের জালে ধরা পড়া প্রথম বড় ইলিশ। ছোট ইলিশের পাশাপাশি এমন বড় ইলিশ পাওয়ায় তারা আনন্দিত। ভালো দামে বিক্রি হওয়ায় আর্থিকভাবেও লাভবান হয়েছেন।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

তবে বড় ইলিশের এমন দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান জানান, বড় ইলিশ খাওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান দামে মধ্যবিত্ত পরিবারের পক্ষে কেনা কঠিন। মাছটি কেনার আগ্রহ থাকলেও দাম শুনে পিছিয়ে যেতে হয়েছে তাকে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, নিষেধাজ্ঞা শেষে ইলিশ আহরণ শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখলে প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একটি বড় ইলিশ ধরা পড়ার ঘটনা দিয়ে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এ জন্য দীর্ঘমেয়াদি গবেষণা ও আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।

আরও পড়ুনঃ  বিয়ের দাওয়াতের খাবারে বিষক্রিয়া, পল্লী চিকিৎসকের মৃত্যু; অসুস্থ নবদম্পতিসহ ৫০ জনের বেশি

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের। ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় সরকারের সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে জেলেদেরও নির্ধারিত নিষেধাজ্ঞা মেনে মাছ আহরণ করতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী

কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

আপডেটের সময়: ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার ৫১০ টাকায়। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়ে ইলিশটি।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি নিলামে তোলা হয়। প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে ইলিশটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী জয়নাল ঘরামী। বড় আকৃতির ইলিশটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

আরও পড়ুনঃ  গাংনীতে ‘জয় বাংলা’ লেখা তিনটিসহ ৬ ককটেলসদৃশ বস্তু উদ্ধার, রাতে রেখে গেছে দুর্বৃত্তরা

ইলিশটির ক্রেতা ‘ঘরামী ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী জয়নাল ঘরামী জানান, ওজন ও মান বিবেচনায় ৮ হাজার ৫১০ টাকায় মাছটি কিনেছেন। এটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। এর আগে বুধবার (১১ নভেম্বর) দুই কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কেনেন তিনি।

জেলে নবী হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমে এটিই তাদের জালে ধরা পড়া প্রথম বড় ইলিশ। ছোট ইলিশের পাশাপাশি এমন বড় ইলিশ পাওয়ায় তারা আনন্দিত। ভালো দামে বিক্রি হওয়ায় আর্থিকভাবেও লাভবান হয়েছেন।

আরও পড়ুনঃ  গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার

তবে বড় ইলিশের এমন দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান জানান, বড় ইলিশ খাওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান দামে মধ্যবিত্ত পরিবারের পক্ষে কেনা কঠিন। মাছটি কেনার আগ্রহ থাকলেও দাম শুনে পিছিয়ে যেতে হয়েছে তাকে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, নিষেধাজ্ঞা শেষে ইলিশ আহরণ শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখলে প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একটি বড় ইলিশ ধরা পড়ার ঘটনা দিয়ে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এ জন্য দীর্ঘমেয়াদি গবেষণা ও আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।

আরও পড়ুনঃ  মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী