ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গড়াই নদীর পানির চাপে খোকসা শহর রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৬৯ সময় দেখুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার শহর রক্ষা বাঁধের প্রায় ২৫ মিটার অংশ ধসে পড়েছে। গড়াই নদীর পানির উচ্চতা বৃদ্ধি এবং বাঁধের নিচের মাটি সরে যাওয়ায় সৃষ্ট এ ধসে আশপাশের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। গত পাঁচ দিন ধরে ভাঙনের বিস্তার অব্যাহত থাকায় উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গত রোববার (১২ জুলাই) খোকসা পৌর শহরের কালীবাড়ি এলাকায় হঠাৎ বাঁধের একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তারা জানান, গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের নিচ থেকে মাটি সরে গিয়ে এ ধসের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ

স্থানীয় বাসিন্দা পাপ্পু হোসেন বলেন, নদীর পানি বাড়ার কারণে বাঁধের নিচে ফাঁপা সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে এবং আশপাশের বসতবাড়ি ও বাজার হুমকির মুখে পড়বে।

পৌর এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন জানান, গড়াই নদীপাড়ে পৌরসভার ড্রেনের মুখের সামনেই ভাঙন দেখা দিয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে পুরো বাঁধই ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে।

আরেক বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, প্রায় এক বছর আগে একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। তখন মেরামত করা হলেও সাম্প্রতিক বৃষ্টি ও নদীর পানির চাপে আবারও মাটি সরে গিয়ে ধস নেমেছে। এলাকাটিতে কয়েকশ ঘরবাড়ি ও একটি ব্যস্ত বাজার থাকায় দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিনের টানা বৃষ্টির পানি শ্মশানঘাট এলাকার ড্রেন দিয়ে গড়াই নদীতে প্রবাহিত হওয়ায় ওই অংশের মাটি দুর্বল হয়ে পড়ে। এ কারণে ধসের ঝুঁকি আরও বেড়েছে।

খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছা. তাসনিম জাহান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। প্রয়োজনীয় পরিমাপ শেষে আগামী দুই-এক দিনের মধ্যেই সংস্কারকাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্ত নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, শহর রক্ষা বাঁধের প্রায় ২৫ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খোকসা পৌর এলাকার ড্রেনেজের পানি এই অংশ দিয়েই নদীতে নিষ্কাশন হয়। ফলে বাঁধের নিচের মাটি সবসময় ভেজা থাকে। নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় মাটি সরে গিয়ে ধসের ঘটনা ঘটেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

গড়াই নদীর পানির চাপে খোকসা শহর রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান

আপডেটের সময়: ০৩:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কুষ্টিয়ার খোকসা উপজেলার শহর রক্ষা বাঁধের প্রায় ২৫ মিটার অংশ ধসে পড়েছে। গড়াই নদীর পানির উচ্চতা বৃদ্ধি এবং বাঁধের নিচের মাটি সরে যাওয়ায় সৃষ্ট এ ধসে আশপাশের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। গত পাঁচ দিন ধরে ভাঙনের বিস্তার অব্যাহত থাকায় উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গত রোববার (১২ জুলাই) খোকসা পৌর শহরের কালীবাড়ি এলাকায় হঠাৎ বাঁধের একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তারা জানান, গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের নিচ থেকে মাটি সরে গিয়ে এ ধসের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিঁড়িতে সামান্য ক্ষতি

স্থানীয় বাসিন্দা পাপ্পু হোসেন বলেন, নদীর পানি বাড়ার কারণে বাঁধের নিচে ফাঁপা সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে এবং আশপাশের বসতবাড়ি ও বাজার হুমকির মুখে পড়বে।

পৌর এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন জানান, গড়াই নদীপাড়ে পৌরসভার ড্রেনের মুখের সামনেই ভাঙন দেখা দিয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে পুরো বাঁধই ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে।

আরেক বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, প্রায় এক বছর আগে একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। তখন মেরামত করা হলেও সাম্প্রতিক বৃষ্টি ও নদীর পানির চাপে আবারও মাটি সরে গিয়ে ধস নেমেছে। এলাকাটিতে কয়েকশ ঘরবাড়ি ও একটি ব্যস্ত বাজার থাকায় দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।

আরও পড়ুনঃ  সীমান্ত নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিনের টানা বৃষ্টির পানি শ্মশানঘাট এলাকার ড্রেন দিয়ে গড়াই নদীতে প্রবাহিত হওয়ায় ওই অংশের মাটি দুর্বল হয়ে পড়ে। এ কারণে ধসের ঝুঁকি আরও বেড়েছে।

খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছা. তাসনিম জাহান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। প্রয়োজনীয় পরিমাপ শেষে আগামী দুই-এক দিনের মধ্যেই সংস্কারকাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন