ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চিকিৎসা শেষে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

মস্তিষ্কে টিউমারের দীর্ঘ চিকিৎসা শেষে এক বছরেরও বেশি সময় পর দেশে ফিরছেন বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

ইলিয়াস কাঞ্চনের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিষ্ঠান ‘নিরাপদ নিউজ’-এর সংবাদকর্মী সোহাগ এবং নিসচার সহসভাপতি লিটন এরশাদ।

আরও পড়ুনঃ  অভিবাসন কমাতে অস্ট্রেলিয়ার নতুন পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগে কড়াকড়ি

তবে এই সফর দীর্ঘদিনের জন্য নয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শারীরিক অবস্থার পুনর্মূল্যায়নের জন্য আগামী ১৪ আগস্টের মধ্যে তাকে আবারও লন্ডনে ফিরতে হবে। ১৫ আগস্ট সেখানে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে।

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন এ পর্যন্ত প্রায় ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। দীর্ঘ চিকিৎসার প্রভাব তার শারীরিক অবস্থাতেও স্পষ্ট। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তোলা সাম্প্রতিক এক ছবিতে তাকে শুভ্র চুল-দাড়িতে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা গেছে।

আরও পড়ুনঃ  রংপুরের চার খুন: ডিএনএ নমুনা দিতে ঢাকায় দুই আসামি

নিসচার সহসভাপতি লিটন এরশাদ বলেন, দীর্ঘ চিকিৎসার পরও প্রত্যাশিত উন্নতি না হওয়ায় পরিবার কিছুটা উদ্বিগ্ন। তারপরও তারা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইলিয়াস কাঞ্চনও দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় পরিবারের সিদ্ধান্তে স্বল্প সময়ের জন্য তাকে দেশে আনা হচ্ছে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, শক্তি বাড়লে হতে পারে ‘অর্ণব’

উন্নত চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে যুক্তরাজ্যে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটির অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। এরপর থেকে কেমোথেরাপির মাধ্যমে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

দেশে স্বল্প সময় অবস্থান শেষে পুনরায় চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ফিরবেন বরেণ্য এই অভিনেতা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চিকিৎসা শেষে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

আপডেটের সময়: ০৫:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

মস্তিষ্কে টিউমারের দীর্ঘ চিকিৎসা শেষে এক বছরেরও বেশি সময় পর দেশে ফিরছেন বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

ইলিয়াস কাঞ্চনের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিষ্ঠান ‘নিরাপদ নিউজ’-এর সংবাদকর্মী সোহাগ এবং নিসচার সহসভাপতি লিটন এরশাদ।

আরও পড়ুনঃ  সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬

তবে এই সফর দীর্ঘদিনের জন্য নয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শারীরিক অবস্থার পুনর্মূল্যায়নের জন্য আগামী ১৪ আগস্টের মধ্যে তাকে আবারও লন্ডনে ফিরতে হবে। ১৫ আগস্ট সেখানে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে।

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন এ পর্যন্ত প্রায় ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। দীর্ঘ চিকিৎসার প্রভাব তার শারীরিক অবস্থাতেও স্পষ্ট। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তোলা সাম্প্রতিক এক ছবিতে তাকে শুভ্র চুল-দাড়িতে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা গেছে।

আরও পড়ুনঃ  জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান