ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জলরাশির জনপদে বাড়ছে জীবিকার অনিশ্চয়তা

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে বর্ষার পানি ধীরে ধীরে বিস্তৃত হতে শুরু করেছে। নিচু এলাকার সড়ক ও গ্রামীণ সংযোগ পথ ইতোমধ্যে পানির নিচে তলিয়ে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, অল্প সময়ের মধ্যেই পুরো জনপদ পানিতে থৈ থৈ করবে। তবে এবার বর্ষা শুধু প্রকৃতির স্বাভাবিক রূপ নয়, হাওরপাড়ের মানুষের কাছে এটি জীবিকা ও টিকে থাকার নতুন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

একদিকে বোরো ফসলের ব্যাপক ক্ষতি, অন্যদিকে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষক, জেলে ও নিম্নআয়ের মানুষ। একসময় বর্ষা মৌসুমে হাওরের পানি বাড়লে মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন অনেক পরিবার। খাল-বিল ও জলাশয়ে মিলত নানা প্রজাতির দেশীয় মাছ। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে।

স্থানীয়দের অভিযোগ, বিষ প্রয়োগে মাছ ধরা, নিষিদ্ধ জালের ব্যবহার, জলাশয় শুকিয়ে ফেলা, প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ শিকার এবং পোনা নিধনের কারণে হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে নজরদারিতে নতুন প্রযুক্তি, যুক্ত হলো এটিভি ও ড্রোন

উপজেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, শুকনো মৌসুমে খালিয়াজুরীর জলাভূমির পরিমাণ প্রায় ১ হাজার ৬৫০ হেক্টর হলেও বর্ষায় তা বেড়ে দাঁড়ায় প্রায় ২৩ হাজার ২৮০ হেক্টরে। ২০২৩-২৪ অর্থবছরে উপজেলায় মাছ ও শুটকির উৎপাদন ছিল ১৯ হাজার ৮২৩ মেট্রিক টন। পরের বছর তা কমে দাঁড়ায় ১৯ হাজার ৭৪৯ দশমিক ৯৩ মেট্রিক টনে। এক বছরে প্রায় ৭৩ মেট্রিক টন মাছ উৎপাদন কমে যাওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।

হাওরাঞ্চলে বিকল্প কর্মসংস্থানের সুযোগও সীমিত। ফলে শুধুমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল পরিবারগুলো বর্ষা এলেই অনিশ্চয়তায় পড়ে যায়। এবার অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার প্রায় ৪০ শতাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এতে প্রায় ১৬৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে ১৪ হাজার কৃষক পরিবার।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক উদ্ধার, জব্দ ১০০ ডেটোনেটর ও ১১টি ফিউজ

স্থানীয় কৃষক ও জেলেদের কণ্ঠেও হতাশার সুর। লক্ষ্মীপুর গ্রামের ফুলু মিয়া বলেন, “আগে বর্ষায় পানি আসলে আনন্দ হতো, এখন ভয় লাগে। মাছও নাই, কাজও নাই—সংসার কেমনে চলবো বুঝতেছি না।”

প্রবীণ জেলে পতাকী বর্মণ বলেন, “আগে দিনে ১০-১৫ কেজি মাছ ধরতাম। এখন ২-৩ কেজিও পাওয়া যায় না। বিষ দিয়ে মাছ ধরার কারণে হাওরের প্রাণ শেষ হয়ে যাচ্ছে।”

স্থানীয় আড়ৎদার ও সচেতন মহলের অভিযোগ, নিষিদ্ধ উপায়ে মাছ ধরা বন্ধে কার্যকর উদ্যোগ নেই। জলাশয় ভরাট হওয়ায় মাছের প্রজনন ক্ষেত্রও সংকুচিত হচ্ছে। অথচ জলমহাল থেকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও খনন বা রক্ষণাবেক্ষণে দৃশ্যমান উদ্যোগ খুব কম।

আরও পড়ুনঃ  মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, খালিয়াজুরীতে বর্তমানে ৭১টি সরকারি জলমহাল রয়েছে। গত অর্থবছরে ৪৭টি জলমহাল ইজারা দিয়ে প্রায় ৫ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

এদিকে মৎস্যসম্পদ রক্ষায় উপজেলার পাঁচটি জলাশয়কে অভয়াশ্রম ঘোষণার প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এসব এলাকায় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সারা বছর মাছ ধরা নিষিদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার তিন মাসের জন্য খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিটি পরিবারকে প্রতি মাসে ১৫ কেজি চাল ও তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে স্থানীয়দের দাবি, ক্ষতির তুলনায় এ সহায়তা খুবই অপ্রতুল।

সব মিলিয়ে হাওরপাড়ের মানুষের ভাষায়, “আগে বর্ষায় পানির সঙ্গে জীবন চলত, এখন পানির সঙ্গে শুধু দুশ্চিন্তা বাড়ে।”

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

জলরাশির জনপদে বাড়ছে জীবিকার অনিশ্চয়তা

আপডেটের সময়: ১০:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে বর্ষার পানি ধীরে ধীরে বিস্তৃত হতে শুরু করেছে। নিচু এলাকার সড়ক ও গ্রামীণ সংযোগ পথ ইতোমধ্যে পানির নিচে তলিয়ে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, অল্প সময়ের মধ্যেই পুরো জনপদ পানিতে থৈ থৈ করবে। তবে এবার বর্ষা শুধু প্রকৃতির স্বাভাবিক রূপ নয়, হাওরপাড়ের মানুষের কাছে এটি জীবিকা ও টিকে থাকার নতুন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

একদিকে বোরো ফসলের ব্যাপক ক্ষতি, অন্যদিকে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষক, জেলে ও নিম্নআয়ের মানুষ। একসময় বর্ষা মৌসুমে হাওরের পানি বাড়লে মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন অনেক পরিবার। খাল-বিল ও জলাশয়ে মিলত নানা প্রজাতির দেশীয় মাছ। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে।

স্থানীয়দের অভিযোগ, বিষ প্রয়োগে মাছ ধরা, নিষিদ্ধ জালের ব্যবহার, জলাশয় শুকিয়ে ফেলা, প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ শিকার এবং পোনা নিধনের কারণে হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা