ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টেক্সটাইল খাতের সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা প্রস্তাব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫২ সময় দেখুন

দেশের টেক্সটাইল শিল্পকে আর্থিক সংকট থেকে উত্তরণ, ব্যাংকিং খাতের ঝুঁকি হ্রাস এবং রপ্তানিমুখী শিল্পকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ দফা নীতিগত সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরে।

বিটিএমএর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাংক ঋণের কার্যকর সুদহার পুনরায় ৯ শতাংশে নামিয়ে আনা, খেলাপি ঋণ বৃদ্ধি রোধ, শিল্পে তারল্য ফিরিয়ে আনা এবং রপ্তানি সক্ষমতা ধরে রাখতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সম্প্রসারণ ও গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) আরও শক্তিশালী করা।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সংগঠনটি জানায়, বর্তমানে তাদের আওতায় প্রায় ১ হাজার ৮৫০টি স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং মিল রয়েছে, যেখানে প্রায় ৫১ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশের বেশি আসে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে। তবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানির উচ্চ মূল্য, কাঁচামালের দাম বৃদ্ধি এবং উচ্চ সুদহারের কারণে অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়েছে।

আরও পড়ুনঃ  টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা

বিটিএমএর ১০ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে বন্ধ মিল ও চলতি মূলধনের প্রাক-অনুমোদিত ঋণের মেয়াদ বাড়ানো, জিটিএফ তহবিলের আকার বৃদ্ধি, পরিবেশবান্ধব জিরো লিকুইড ডিসচার্জ (জেডএলডি) প্রকল্পে বিশেষ অর্থায়ন, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠন আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি এবং ব্যাক-টু-ব্যাক এলসির আওতায় দেশীয় মিলগুলোর বিল সর্বোচ্চ সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জারি।

এ ছাড়া ঋণ শ্রেণিকরণে ওভারডিউ কিস্তির সংখ্যা তিনটির পরিবর্তে আগের মতো ছয়টি নির্ধারণ, ইডিএফের সীমা বাড়ানো, ইডিএফ ঋণের সুদহার পুনরায় ২ শতাংশে নামিয়ে আনা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও সম্মিলিত ইসলামী ব্যাংকে এলসি ও বিল নিষ্পত্তির জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংকের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন সুবিধা, বিশেষায়িত অঞ্চলের জন্য নগদ সহায়তা পুনর্বহাল এবং প্রস্তাবিত নীতিগত সহায়তাগুলো বাস্তবায়িত হলে টেক্সটাইল শিল্পের আর্থিক সক্ষমতা বাড়বে, ব্যাংকিং খাতের ঝুঁকি কমবে এবং দেশের রপ্তানিমুখী শিল্প আরও শক্তিশালী হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

টেক্সটাইল খাতের সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা প্রস্তাব

আপডেটের সময়: ০২:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দেশের টেক্সটাইল শিল্পকে আর্থিক সংকট থেকে উত্তরণ, ব্যাংকিং খাতের ঝুঁকি হ্রাস এবং রপ্তানিমুখী শিল্পকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ দফা নীতিগত সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরে।

বিটিএমএর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাংক ঋণের কার্যকর সুদহার পুনরায় ৯ শতাংশে নামিয়ে আনা, খেলাপি ঋণ বৃদ্ধি রোধ, শিল্পে তারল্য ফিরিয়ে আনা এবং রপ্তানি সক্ষমতা ধরে রাখতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সম্প্রসারণ ও গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) আরও শক্তিশালী করা।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সংগঠনটি জানায়, বর্তমানে তাদের আওতায় প্রায় ১ হাজার ৮৫০টি স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং মিল রয়েছে, যেখানে প্রায় ৫১ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশের বেশি আসে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে। তবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানির উচ্চ মূল্য, কাঁচামালের দাম বৃদ্ধি এবং উচ্চ সুদহারের কারণে অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়েছে।

আরও পড়ুনঃ  ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি

বিটিএমএর ১০ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে বন্ধ মিল ও চলতি মূলধনের প্রাক-অনুমোদিত ঋণের মেয়াদ বাড়ানো, জিটিএফ তহবিলের আকার বৃদ্ধি, পরিবেশবান্ধব জিরো লিকুইড ডিসচার্জ (জেডএলডি) প্রকল্পে বিশেষ অর্থায়ন, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠন আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি এবং ব্যাক-টু-ব্যাক এলসির আওতায় দেশীয় মিলগুলোর বিল সর্বোচ্চ সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জারি।

এ ছাড়া ঋণ শ্রেণিকরণে ওভারডিউ কিস্তির সংখ্যা তিনটির পরিবর্তে আগের মতো ছয়টি নির্ধারণ, ইডিএফের সীমা বাড়ানো, ইডিএফ ঋণের সুদহার পুনরায় ২ শতাংশে নামিয়ে আনা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও সম্মিলিত ইসলামী ব্যাংকে এলসি ও বিল নিষ্পত্তির জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংকের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  এনআইডি সংশোধনের নামে প্রতারণা, নাগরিকদের সতর্ক করল নির্বাচন কমিশন