ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ ফ্যামিলি কার্ডে ভুলের হার ১.২ শতাংশ, দাবি অর্থমন্ত্রীর জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ রাজধানীর তিন থানায় পুলিশের অভিযানে আটক ৪৫ ৬১ দিনের বন্দিজীবন থেকে মেঘালয়ের নির্বাসন, স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিরোধ মিটেছে, ‘ঘরের সমস্যা’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত, প্রাণহানি ৬৭৬ এমপিও শিক্ষকদের বদলিতে ভুল তথ্য ঠিক করার সুযোগ, নতুন তারিখ ঘোষণা ভ্রমণ শেষ হলো না, সড়কেই ঝরল তিন বন্ধুর প্রাণ গুমের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান জামায়াত আমির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজের সঙ্গে অ্যান হ্যাথাওয়ে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১১ সময় দেখুন

২০২৮ সালে প্রেক্ষাগৃহে আসছে জনপ্রিয় রেসিং ছবিটির নতুন কিস্তি

রেসিং ঘরানার জনপ্রিয় ছবি ‘ডেজ অব থান্ডার’-এর পরবর্তী কিস্তিতে টম ক্রুজের বিপরীতে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি এ তথ্য নিশ্চিত করেছে।

প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ১৯৮০-এর দশকে টনি স্কট পরিচালিত মূল ছবিটি মুক্তির প্রায় ৪০ বছর পর এর সিক্যুয়েল প্রেক্ষাগৃহে আসছে। ছবিটি ২০২৮ সালের ২ জুন মুক্তির কথা রয়েছে।

আরও পড়ুনঃ  নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন, সার কার্যক্রম তদারকিতে কমিটির নেতৃত্বে

টম ক্রুজের সঙ্গে অ্যান হ্যাথাওয়ে

সিক্যুয়েলে টম ক্রুজ আবারও লড়াকু রেসিং ড্রাইভার কোল ট্রিকলের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে একটি রেসকার দলের মালিক ও প্রকৌশলীর ভূমিকায়।

শনিবার (২৯ আগস্ট) একটি নাসকার ট্র্যাকে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে সহ-অভিনেত্রীর কাস্টিং উদযাপন করেন টম ক্রুজ।

আইম্যাক্সে বিশেষভাবে নির্মিত হবে

জোনাথন লেভিনের পরিচালনায় নির্মিত হবে ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তি। সিনেমাটি বিশেষভাবে আইম্যাক্স ক্যামেরায় চিত্রায়িত হবে।

আরও পড়ুনঃ  রিজভীকে দায়িত্ব দেওয়ায় চট্টগ্রামে বিএনপির মিছিল

প্রেক্ষাগৃহে ছবিটি ডলবি সিনেমা ও ৪-ডিএক্স ফরম্যাটেও প্রদর্শিত হবে। ছবিটির প্রযোজনায় থাকছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার।

নতুন ব্যস্ততায় টম ক্রুজ

‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির কাজ শেষ করার পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েল ক্রুজের অন্যতম বড় নতুন প্রজেক্ট।

এর পাশাপাশি তিনি নতুন ‘টপ গান’ সিনেমা এবং আলেহান্দ্রো ইনারিতুর ‘ডিগার’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুনঃ  পিংক বাসে নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি, থাকছে ফ্রি প্রশিক্ষণের সুযোগ

একাধিক সিনেমায় অ্যান হ্যাথাওয়ে

অন্যদিকে, অ্যান হ্যাথাওয়ের হাতেও রয়েছে বেশ কয়েকটি বড় প্রজেক্ট। ২০২৬ সালে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ও ‘ভেরিটি’সহ একাধিক সিনেমায় তাকে দেখা যাচ্ছে।

এ ছাড়া ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ সিরিজের তৃতীয় কিস্তি নিয়েও কাজ শুরু করেছেন এই অভিনেত্রী।

‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়ের জুটি দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ

‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজের সঙ্গে অ্যান হ্যাথাওয়ে

আপডেটের সময়: ১০:১৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

২০২৮ সালে প্রেক্ষাগৃহে আসছে জনপ্রিয় রেসিং ছবিটির নতুন কিস্তি

রেসিং ঘরানার জনপ্রিয় ছবি ‘ডেজ অব থান্ডার’-এর পরবর্তী কিস্তিতে টম ক্রুজের বিপরীতে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি এ তথ্য নিশ্চিত করেছে।

প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ১৯৮০-এর দশকে টনি স্কট পরিচালিত মূল ছবিটি মুক্তির প্রায় ৪০ বছর পর এর সিক্যুয়েল প্রেক্ষাগৃহে আসছে। ছবিটি ২০২৮ সালের ২ জুন মুক্তির কথা রয়েছে।

আরও পড়ুনঃ  নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন, সার কার্যক্রম তদারকিতে কমিটির নেতৃত্বে

টম ক্রুজের সঙ্গে অ্যান হ্যাথাওয়ে

সিক্যুয়েলে টম ক্রুজ আবারও লড়াকু রেসিং ড্রাইভার কোল ট্রিকলের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে একটি রেসকার দলের মালিক ও প্রকৌশলীর ভূমিকায়।

শনিবার (২৯ আগস্ট) একটি নাসকার ট্র্যাকে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে সহ-অভিনেত্রীর কাস্টিং উদযাপন করেন টম ক্রুজ।

আইম্যাক্সে বিশেষভাবে নির্মিত হবে

জোনাথন লেভিনের পরিচালনায় নির্মিত হবে ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তি। সিনেমাটি বিশেষভাবে আইম্যাক্স ক্যামেরায় চিত্রায়িত হবে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি

প্রেক্ষাগৃহে ছবিটি ডলবি সিনেমা ও ৪-ডিএক্স ফরম্যাটেও প্রদর্শিত হবে। ছবিটির প্রযোজনায় থাকছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার।

নতুন ব্যস্ততায় টম ক্রুজ

‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির কাজ শেষ করার পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েল ক্রুজের অন্যতম বড় নতুন প্রজেক্ট।

এর পাশাপাশি তিনি নতুন ‘টপ গান’ সিনেমা এবং আলেহান্দ্রো ইনারিতুর ‘ডিগার’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুনঃ  ভেনেজুয়েলার তেলে ট্রাম্পের বড় বাজি, ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ