ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন বুন্দেসলিগা অভিজ্ঞতায় ভর করে বিশ্বকাপ মিশন শুরু জাপান–নেদারল্যান্ডসের স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকার বরাদ্দ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, আইন ও অর্থে সভাপতি পার্থ ও মুশফিকুর দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইল জামায়াত দুবার পিছিয়েও হার মানেনি জাপান, নেদারল্যান্ডসের সঙ্গে রোমাঞ্চকর ড্র লেবাননে হামলা চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের হুঁশিয়ারি ইরানের ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ৬ জনের যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: শুক্রবার আনুষ্ঠানিক শান্তিচুক্তি সইয়ের সম্ভাবনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১৭ জন কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা নিশ্চিত করেছেন।

কৃষি মৌসুমের শুরুতে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামফারার মারাদুন জেলার গোরন নামায়ে গ্রামের প্রত্যন্ত এলাকায় কৃষকরা জমিতে কাজ করার সময় মোটরসাইকেলে করে আসা একদল বন্দুকধারী তাদের ওপর গুলি চালায়।

আরও পড়ুনঃ   ইংলিশ চ্যানেলে রুশ ‘ছদ্মবেশী’ ট্যাংকারে যুক্তরাজ্যের অভিযান: শ্যাডো ফ্লিট আটক, ইউক্রেন যুদ্ধের রসদে বড় ধাক্কা

দীর্ঘদিন ধরেই নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। স্থানীয়ভাবে এরা ‘ব্যান্ডিট’ নামে পরিচিত। এই চক্রগুলো সাধারণত অপহরণ, গবাদিপশু লুট ও কৃষকদের ওপর হামলার সঙ্গে জড়িত। এমনকি অনেক এলাকায় কৃষকদের চাষাবাদ করতে এই গোষ্ঠীগুলোকে নিয়মিত অর্থ দিতে হয় বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  নিজেদের ভূখণ্ডে হামলা বন্ধ করতে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ ২২ দেশ

স্থানীয় প্রশাসন এই হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এটি চলতি বছরের কৃষি কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা। স্থানীয়দের ধারণা, কয়েক সপ্তাহ আগে কৃষকদের প্রতিরোধে ১৩ জন বন্দুকধারী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হতে পারে।

গত রবিবার একই এলাকায় ৩৯ জন প্রবীণ ব্যক্তিকে অপহরণের ঘটনাও ঘটে। ফলে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  যুক্তরাজ্যের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী নিযুক্ত হলেন অ্যাঙ্গেলা ইগল

বিশ্লেষকরা বলছেন, বর্ষা মৌসুমে কৃষকদের ওপর ধারাবাহিক হামলার কারণে নাইজেরিয়ায় খাদ্য সংকটের ঝুঁকি বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইতিমধ্যে সতর্ক করে বলেছে, এই ধরনের সহিংসতা দেশের অর্থনীতি, রপ্তানি আয় ও দারিদ্র্য পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্থানীয় কৃষকরা সরকারের কাছে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত

আপডেটের সময়: ০২:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১৭ জন কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা নিশ্চিত করেছেন।

কৃষি মৌসুমের শুরুতে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামফারার মারাদুন জেলার গোরন নামায়ে গ্রামের প্রত্যন্ত এলাকায় কৃষকরা জমিতে কাজ করার সময় মোটরসাইকেলে করে আসা একদল বন্দুকধারী তাদের ওপর গুলি চালায়।

আরও পড়ুনঃ  আজতেকায় ইতিহাসের ছোঁয়া, পেলে–ম্যারাডোনাকে বিশ্বকাপ উদ্বোধনে বিশেষ শ্রদ্ধা

দীর্ঘদিন ধরেই নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। স্থানীয়ভাবে এরা ‘ব্যান্ডিট’ নামে পরিচিত। এই চক্রগুলো সাধারণত অপহরণ, গবাদিপশু লুট ও কৃষকদের ওপর হামলার সঙ্গে জড়িত। এমনকি অনেক এলাকায় কৃষকদের চাষাবাদ করতে এই গোষ্ঠীগুলোকে নিয়মিত অর্থ দিতে হয় বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  ইরান ফোন করে বোমা হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিল: ট্রাম্পের দাবি

স্থানীয় প্রশাসন এই হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এটি চলতি বছরের কৃষি কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা। স্থানীয়দের ধারণা, কয়েক সপ্তাহ আগে কৃষকদের প্রতিরোধে ১৩ জন বন্দুকধারী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হতে পারে।

গত রবিবার একই এলাকায় ৩৯ জন প্রবীণ ব্যক্তিকে অপহরণের ঘটনাও ঘটে। ফলে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  ‘আনচেলত্তির সব গোপন রহস্য আমি জানি’: হাকিমি