ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিউইয়র্কে ‘ইসরায়েল ডে’ প্যারেডে অংশ নিলেন না মেয়র মামদানি

  • Arif
  • আপডেটের সময়: ০৫:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৬৪ সময় দেখুন

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মমদানি এ বছর বার্ষিক ‘ইসরায়েল ডে’ প্যারেডে অংশ নেননি। কয়েক দশকের রাজনৈতিক ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো নিউইয়র্ক শহরের কোনো মেয়র এই আয়োজনে অনুপস্থিত থাকলেন।

১৯৬০-এর দশক থেকে প্রতিবছর এই প্যারেড অনুষ্ঠিত হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইহুদি জনগোষ্ঠীর বসবাস নিউইয়র্কে হওয়ায় বরাবরই শহরের মেয়রসহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা এতে অংশ নিতেন।

আরও পড়ুনঃ  ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের

এ বছর ম্যানহাটনের রাস্তায় হাজারো মানুষ ইসরায়েলি পতাকা ও নীল-সাদা বেলুন নিয়ে প্যারেডে অংশ নেন। অনেককে ‘আই লাভ ইসরায়েল’ লেখা টি-শার্ট পরতেও দেখা যায়।

তবে মেয়র মামদানি আগে থেকেই জানিয়েছিলেন তিনি এই আয়োজনে থাকবেন না। তিনি বলেন, নির্বাচনী প্রচারের সময়ই তিনি অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন এবং ইসরায়েলি সরকারের নীতির বিষয়ে তার অবস্থান স্পষ্ট।

তিনি ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য নিউইয়র্কে বেশ পরিচিত এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে সমালোচনা করেছেন। একইসঙ্গে, তিনি হামাসের, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলাকে ‘ভয়াবহ যুদ্ধাপরাধ’ বলেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২

প্যারেডে অনুপস্থিত থাকলেও মেয়র শহরে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের আশ্বাস দেন, যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ প্যারেডে উপস্থিত ছিলেন এবং বলেন, ‘মেয়র তার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন।’

আরও পড়ুনঃ  গাজায় হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের গুদামে ইসরায়েলি হামলা

মামদানির এই সিদ্ধান্তে ইসরায়েলি রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, এটি ইহুদি জনগোষ্ঠী ও ইসরায়েল সমর্থকদের প্রতি অবমাননাকর।

অন্যদিকে, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই সিদ্ধান্তকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের আগ্রাসী মনোভাবের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিউ ইয়র্কের মেয়র মামদানি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

নিউইয়র্কে ‘ইসরায়েল ডে’ প্যারেডে অংশ নিলেন না মেয়র মামদানি

আপডেটের সময়: ০৫:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মমদানি এ বছর বার্ষিক ‘ইসরায়েল ডে’ প্যারেডে অংশ নেননি। কয়েক দশকের রাজনৈতিক ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো নিউইয়র্ক শহরের কোনো মেয়র এই আয়োজনে অনুপস্থিত থাকলেন।

১৯৬০-এর দশক থেকে প্রতিবছর এই প্যারেড অনুষ্ঠিত হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইহুদি জনগোষ্ঠীর বসবাস নিউইয়র্কে হওয়ায় বরাবরই শহরের মেয়রসহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা এতে অংশ নিতেন।

আরও পড়ুনঃ  হাসপাতালে ভ্যাকসিন থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য, দুই স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত

এ বছর ম্যানহাটনের রাস্তায় হাজারো মানুষ ইসরায়েলি পতাকা ও নীল-সাদা বেলুন নিয়ে প্যারেডে অংশ নেন। অনেককে ‘আই লাভ ইসরায়েল’ লেখা টি-শার্ট পরতেও দেখা যায়।

তবে মেয়র মামদানি আগে থেকেই জানিয়েছিলেন তিনি এই আয়োজনে থাকবেন না। তিনি বলেন, নির্বাচনী প্রচারের সময়ই তিনি অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন এবং ইসরায়েলি সরকারের নীতির বিষয়ে তার অবস্থান স্পষ্ট।

তিনি ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য নিউইয়র্কে বেশ পরিচিত এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে সমালোচনা করেছেন। একইসঙ্গে, তিনি হামাসের, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলাকে ‘ভয়াবহ যুদ্ধাপরাধ’ বলেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২

প্যারেডে অনুপস্থিত থাকলেও মেয়র শহরে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের আশ্বাস দেন, যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ প্যারেডে উপস্থিত ছিলেন এবং বলেন, ‘মেয়র তার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন।’

আরও পড়ুনঃ  শিল্প-অ্যাকাডেমিয়ার সেতুবন্ধনে গ্রিন ইউনিভার্সিটিতে এইচআর সামিট