ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, ইসলাম ও আইনে কী বলা আছে?

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

প্রথম স্ত্রীকে না জানিয়ে বা তাঁর সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামে একাধিক বিয়ের অনুমতি থাকলেও এ ক্ষেত্রে ন্যায়বিচার ও দায়িত্ব পালনের শর্ত রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের প্রচলিত আইনেও দ্বিতীয় বিয়ের আগে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে।

ইসলামি শরিয়তের সাধারণ ফিকহি ব্যাখ্যা অনুযায়ী, দ্বিতীয় বিয়ের বৈধতার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বা তাঁকে আগে থেকে জানানো বাধ্যতামূলক শর্ত নয়। মিসরের সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান দারুল ইফতার এক ফতোয়ায় বলা হয়েছে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর সম্মতি অপরিহার্য নয়। তবে স্বামীকে দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে এবং একাধিক স্ত্রীর মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগ সুরক্ষায় বাণিজ্যিক আদালত আইন সংশোধন করছে সরকার

পবিত্র কোরআনের সুরা নিসার ৩ নম্বর আয়াতেও একাধিক বিয়ের অনুমতির পাশাপাশি ন্যায়বিচারের শর্ত উল্লেখ করা হয়েছে। আয়াতটিতে দুই, তিন বা চারজন নারীকে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে ন্যায়বিচার করতে না পারার আশঙ্কা থাকলে একজনকেই বিয়ে করার নির্দেশনা রয়েছে।

ইসলামওয়েবের একটি ফতোয়াতেও বলা হয়েছে, প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করাকে শুধু এ কারণে অবৈধ বলা যায় না। তবে একাধিক স্ত্রীর অধিকার ও প্রাপ্য বিষয়ে স্বামীকে ন্যায়বিচার করতে হবে। এ ছাড়া বিয়ের চুক্তিতে দ্বিতীয় বিয়ে না করার শর্ত থাকলে এবং স্বামী তা মেনে নিলে সেই শর্ত পালনের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

বাংলাদেশের আইনে কী বলা আছে?

ধর্মীয় বিধানের পাশাপাশি বাংলাদেশের মুসলিম পারিবারিক আইনেও দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট অনুমতির বিধান রয়েছে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৬ ধারা অনুযায়ী, বিদ্যমান বিয়ে বহাল থাকা অবস্থায় কোনো পুরুষ সালিশি পরিষদের (আরবিট্রেশন কাউন্সিল) লিখিত পূর্বানুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।

এ অনুমতি পেতে সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছে আবেদন করতে হয়। আবেদনে দ্বিতীয় বিয়ের কারণ এবং বর্তমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতি নেওয়া হয়েছে কি না, তা উল্লেখ করতে হয়। এরপর সালিশি পরিষদ আবেদনকারী ও তাঁর বিদ্যমান স্ত্রী বা স্ত্রীদের প্রতিনিধিদের বক্তব্য বিবেচনা করে বিয়েটি প্রয়োজনীয় ও ন্যায়সংগত মনে করলে অনুমতি দিতে পারে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আইন অনুযায়ী, সালিশি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে স্বামীকে বিদ্যমান স্ত্রী বা স্ত্রীদের সম্পূর্ণ বকেয়া দেনমোহর তাৎক্ষণিক পরিশোধ করতে হবে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হলে এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

অর্থাৎ, ইসলামি ফিকহের সাধারণ ব্যাখ্যায় প্রথম স্ত্রীর সম্মতি দ্বিতীয় বিয়ের বৈধতার পূর্বশর্ত না হলেও ন্যায়বিচার ও স্ত্রীর অধিকার রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশে বিদ্যমান বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের জন্য সালিশি পরিষদের লিখিত পূর্বানুমতি নেওয়া আইনত বাধ্যতামূলক।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, ইসলাম ও আইনে কী বলা আছে?

আপডেটের সময়: ১০:৪৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

প্রথম স্ত্রীকে না জানিয়ে বা তাঁর সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামে একাধিক বিয়ের অনুমতি থাকলেও এ ক্ষেত্রে ন্যায়বিচার ও দায়িত্ব পালনের শর্ত রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের প্রচলিত আইনেও দ্বিতীয় বিয়ের আগে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে।

ইসলামি শরিয়তের সাধারণ ফিকহি ব্যাখ্যা অনুযায়ী, দ্বিতীয় বিয়ের বৈধতার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বা তাঁকে আগে থেকে জানানো বাধ্যতামূলক শর্ত নয়। মিসরের সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান দারুল ইফতার এক ফতোয়ায় বলা হয়েছে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর সম্মতি অপরিহার্য নয়। তবে স্বামীকে দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে এবং একাধিক স্ত্রীর মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

পবিত্র কোরআনের সুরা নিসার ৩ নম্বর আয়াতেও একাধিক বিয়ের অনুমতির পাশাপাশি ন্যায়বিচারের শর্ত উল্লেখ করা হয়েছে। আয়াতটিতে দুই, তিন বা চারজন নারীকে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে ন্যায়বিচার করতে না পারার আশঙ্কা থাকলে একজনকেই বিয়ে করার নির্দেশনা রয়েছে।

ইসলামওয়েবের একটি ফতোয়াতেও বলা হয়েছে, প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করাকে শুধু এ কারণে অবৈধ বলা যায় না। তবে একাধিক স্ত্রীর অধিকার ও প্রাপ্য বিষয়ে স্বামীকে ন্যায়বিচার করতে হবে। এ ছাড়া বিয়ের চুক্তিতে দ্বিতীয় বিয়ে না করার শর্ত থাকলে এবং স্বামী তা মেনে নিলে সেই শর্ত পালনের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগ সুরক্ষায় বাণিজ্যিক আদালত আইন সংশোধন করছে সরকার

বাংলাদেশের আইনে কী বলা আছে?

ধর্মীয় বিধানের পাশাপাশি বাংলাদেশের মুসলিম পারিবারিক আইনেও দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট অনুমতির বিধান রয়েছে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৬ ধারা অনুযায়ী, বিদ্যমান বিয়ে বহাল থাকা অবস্থায় কোনো পুরুষ সালিশি পরিষদের (আরবিট্রেশন কাউন্সিল) লিখিত পূর্বানুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।

এ অনুমতি পেতে সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছে আবেদন করতে হয়। আবেদনে দ্বিতীয় বিয়ের কারণ এবং বর্তমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতি নেওয়া হয়েছে কি না, তা উল্লেখ করতে হয়। এরপর সালিশি পরিষদ আবেদনকারী ও তাঁর বিদ্যমান স্ত্রী বা স্ত্রীদের প্রতিনিধিদের বক্তব্য বিবেচনা করে বিয়েটি প্রয়োজনীয় ও ন্যায়সংগত মনে করলে অনুমতি দিতে পারে।

আরও পড়ুনঃ  রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার