ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বিয়ে ও ধর্মান্তরের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে পল্লীবিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাতে ভুক্তভোগী নারী নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় মামলাটি করেন।

অভিযুক্ত মো. সাইদুল ইসলাম সিরাজ করফা বাজার পল্লীবিদ্যুৎ সাব-অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, করফা বাজারে চায়ের দোকান পরিচালনা করেন ভুক্তভোগী নারী। দোকানের পাশেই অবস্থিত পল্লীবিদ্যুতের সাব-অফিসে কর্মরত সাইদুল ইসলামের সঙ্গে আসা-যাওয়ার সূত্রে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

এজাহারে অভিযোগ করা হয়েছে, ধর্মান্তরিত হওয়ার পর বিয়ে করবেন—এমন আশ্বাস দিয়ে সাইদুল ইসলাম একাধিকবার ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ১১ জুলাই রাতে তিনি দোকানে গিয়ে আবারও শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানান। এর পর রোববার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে তার বাসায় আটকে রাখা হয়। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় তিনি সেখান থেকে বের হয়ে যান। এ ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগও স্থানীয়ভাবে ওঠে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাইদুল ইসলাম সিরাজ। তার দাবি, একটি চক্র ওই নারীকে ব্যবহার করে আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  হাসপাতালে ভ্যাকসিন থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য, দুই স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত

করফা বাজার পল্লীবিদ্যুৎ সাব-অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নারীসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা সাইদুল ইসলামকে একটি ঘরে আটকে রেখেছিলেন। পরে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা হলেও তা সফল হয়নি।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে মামলা

আপডেটের সময়: ০৫:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বিয়ে ও ধর্মান্তরের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে পল্লীবিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাতে ভুক্তভোগী নারী নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় মামলাটি করেন।

অভিযুক্ত মো. সাইদুল ইসলাম সিরাজ করফা বাজার পল্লীবিদ্যুৎ সাব-অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, করফা বাজারে চায়ের দোকান পরিচালনা করেন ভুক্তভোগী নারী। দোকানের পাশেই অবস্থিত পল্লীবিদ্যুতের সাব-অফিসে কর্মরত সাইদুল ইসলামের সঙ্গে আসা-যাওয়ার সূত্রে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুনঃ  ঢাকায় ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪, আহত ২,৪৮৮

এজাহারে অভিযোগ করা হয়েছে, ধর্মান্তরিত হওয়ার পর বিয়ে করবেন—এমন আশ্বাস দিয়ে সাইদুল ইসলাম একাধিকবার ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ১১ জুলাই রাতে তিনি দোকানে গিয়ে আবারও শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানান। এর পর রোববার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে তার বাসায় আটকে রাখা হয়। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় তিনি সেখান থেকে বের হয়ে যান। এ ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগও স্থানীয়ভাবে ওঠে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  হাসপাতালে ভ্যাকসিন থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য, দুই স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাইদুল ইসলাম সিরাজ। তার দাবি, একটি চক্র ওই নারীকে ব্যবহার করে আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা