ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারতীয় ঢল ও ভারি বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে তিস্তা, খুলে দেওয়া হলো ব্যারাজের ৪৪ জলকপাট

ভারতের উজান থেকে নেমে আসা ঢল এবং টানা ভারি বৃষ্টির কারণে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ায় চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

আরও পড়ুনঃ  দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

সোমবার (২০ জুলাই) সকালে পাউবোর ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টায় ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল ৫২ দশমিক ১০ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। সকাল ৬টাতেও পানির উচ্চতা একই ছিল।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পিকারের

পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল অব্যাহত থাকায় নদীর পানি আরও বাড়তে পারে। সম্ভাব্য চাপ মোকাবিলায় এবং ব্যারাজের নিরাপত্তা নিশ্চিত করতে তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পানি আরও বাড়লে চরাঞ্চল ও নিচু এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতীয় ঢল ও ভারি বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে তিস্তা, খুলে দেওয়া হলো ব্যারাজের ৪৪ জলকপাট

আপডেটের সময়: ০২:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ভারতের উজান থেকে নেমে আসা ঢল এবং টানা ভারি বৃষ্টির কারণে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ায় চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

আরও পড়ুনঃ  মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক

সোমবার (২০ জুলাই) সকালে পাউবোর ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টায় ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল ৫২ দশমিক ১০ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। সকাল ৬টাতেও পানির উচ্চতা একই ছিল।

আরও পড়ুনঃ  দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল অব্যাহত থাকায় নদীর পানি আরও বাড়তে পারে। সম্ভাব্য চাপ মোকাবিলায় এবং ব্যারাজের নিরাপত্তা নিশ্চিত করতে তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  গাজায় শীতের নির্মম আঘাত, প্রাণ গেল ৯ মাসের শিশু কিনানের