ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মরদেহ পড়ে থাকার খবরে ভিড় জমান স্থানীয়রা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের কালাবাজার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে কালাবাজার রোডে একটি ট্রাকের ভেতর স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৩৫), যিনি এলাকায় ‘রহমান ড্রাইভার’ নামে পরিচিত। তিনি উপজেলার কোলা ইউনিয়নের খালকুলা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালাবাজার রোডে দীর্ঘক্ষণ ধরে ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচারীদের। পরে ট্রাকের ভেতরে চালকের আসনে ৩৫ বছর বয়সী রহমান ড্রাইভারের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। নিহত রহমান পেশায় একজন চালক ছিলেন বলে নিশ্চিত করেছে পরিবার।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ল ১২ দোকান, ক্ষতি ৫ কোটি টাকা

এ বিষয়ে কালীগঞ্জ ওসি মো. জেল্লাল হোসেন ইত্তেফাককে জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের কাজ শুরু করি। প্রাথমিকভাবে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

ঘটনাটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  বরিশালে গ্রামীণ ব্যাংকের কার্যালয় ও বিএম কলেজের সামনে আগুন

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এদিকে তরুণ এই চালকের মৃত্যুর খবর তার গ্রামের বাড়ি খালকুলায় পৌঁছালে পরিবার ও প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

মরদেহ পড়ে থাকার খবরে ভিড় জমান স্থানীয়রা

আপডেটের সময়: ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের কালাবাজার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে কালাবাজার রোডে একটি ট্রাকের ভেতর স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৩৫), যিনি এলাকায় ‘রহমান ড্রাইভার’ নামে পরিচিত। তিনি উপজেলার কোলা ইউনিয়নের খালকুলা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  রাজধানীর বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালাবাজার রোডে দীর্ঘক্ষণ ধরে ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচারীদের। পরে ট্রাকের ভেতরে চালকের আসনে ৩৫ বছর বয়সী রহমান ড্রাইভারের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। নিহত রহমান পেশায় একজন চালক ছিলেন বলে নিশ্চিত করেছে পরিবার।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী

এ বিষয়ে কালীগঞ্জ ওসি মো. জেল্লাল হোসেন ইত্তেফাককে জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের কাজ শুরু করি। প্রাথমিকভাবে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

ঘটনাটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম