ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায় ভিডিও করতে গিয়ে প্রাণ গেল ২২ বছরের কনটেন্ট ক্রিয়েটরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত: শফিকুর রহমান কার্ডের সীমা ভেঙে ৪ কোটি টাকা আত্মসাৎ, দেড় কোটিতে কিনেছেন জমি মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা কসোভোয় বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানে সরকারি সহযোগিতার প্রস্তাব মোহাম্মদপুরের নিরাপত্তায় নতুন ৮০টি হাই রেজল্যুশন ক্যামেরা পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় আশ্রয়হীন নারী, মানবিক সমাধানের অপেক্ষা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’ তৈরির শঙ্কা, ১৮ নভেম্বর হতে পারে প্রবল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজশাহীতে বাড়ছে মাছের দাম, কারণ কী জানালেন ব্যবসায়ীরা?

রাজশাহীর বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে। গত এক সপ্তাহে প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে নগরীর নওদাপাড়া পাইকারি মাছের বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, এদিন বাজারে মাছের সরবরাহ ছিল তুলনামূলক কম, অথচ ক্রেতার চাহিদা ছিল বেশি। ফলে প্রায় সব ধরনের মাছই আগের তুলনায় বেশি দামে বিক্রি হয়েছে।

আরও পড়ুনঃ  কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

বর্তমানে ১ কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা এবং বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। মাঝারি কাতলা ৪৫০–৪৭০ টাকা, তেলাপিয়া ১৫০–২২০ টাকা, সিলভার কার্প ১৮০–২২০ টাকা, মৃগেল ২৫০ টাকা, মিনার কার্প ২২০–২৪০ টাকা, পাবদা ও চাষের শিং ৪০০ টাকা এবং মাঝারি পাঙ্গাস ১৭০–১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের ভাষ্য, টানা প্রতিকূল আবহাওয়ার কারণে পুকুর থেকে মাছ কম তোলা হচ্ছে। এতে পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। অন্যদিকে খুচরা বাজারে একই মাছ আরও ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী

মৎস্যচাষ সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে পুকুরে পানির পরিমাণ বেশি থাকায় এবং মাছের বৃদ্ধি নিশ্চিত করতে অনেক খামারি এখনই মাছ বিক্রি করছেন না। ফলে বাজারে সরবরাহ কম থাকলেও চাহিদা থাকায় দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

আরও পড়ুনঃ  ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’—মোহনপুর থানার ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর হুমকি

রাজশাহী আমচত্বর মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি ইসরাইল হোসেন বলেন, বর্ষাকালে চাষিরা মাছের আকার বাড়ানোর দিকে বেশি মনোযোগ দেন। তাই বাজারে সরবরাহ কমে যায়, যার প্রভাব পড়ে দামে।

আড়তদারদের ধারণা, চলতি মাসজুড়ে মাছের এই বাড়তি দাম অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য, রাজশাহীর নওদাপাড়া পাইকারি মাছের বাজার থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ লাখ টাকার মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে বাড়ছে মাছের দাম, কারণ কী জানালেন ব্যবসায়ীরা?

আপডেটের সময়: ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাজশাহীর বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে। গত এক সপ্তাহে প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে নগরীর নওদাপাড়া পাইকারি মাছের বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, এদিন বাজারে মাছের সরবরাহ ছিল তুলনামূলক কম, অথচ ক্রেতার চাহিদা ছিল বেশি। ফলে প্রায় সব ধরনের মাছই আগের তুলনায় বেশি দামে বিক্রি হয়েছে।

আরও পড়ুনঃ  নিরাপত্তা না মিললে ১৫ নভেম্বর থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

বর্তমানে ১ কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা এবং বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। মাঝারি কাতলা ৪৫০–৪৭০ টাকা, তেলাপিয়া ১৫০–২২০ টাকা, সিলভার কার্প ১৮০–২২০ টাকা, মৃগেল ২৫০ টাকা, মিনার কার্প ২২০–২৪০ টাকা, পাবদা ও চাষের শিং ৪০০ টাকা এবং মাঝারি পাঙ্গাস ১৭০–১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের ভাষ্য, টানা প্রতিকূল আবহাওয়ার কারণে পুকুর থেকে মাছ কম তোলা হচ্ছে। এতে পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। অন্যদিকে খুচরা বাজারে একই মাছ আরও ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা

মৎস্যচাষ সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে পুকুরে পানির পরিমাণ বেশি থাকায় এবং মাছের বৃদ্ধি নিশ্চিত করতে অনেক খামারি এখনই মাছ বিক্রি করছেন না। ফলে বাজারে সরবরাহ কম থাকলেও চাহিদা থাকায় দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা