ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাতভর ড্রোন হামলায় কাঁপল রাশিয়া, মস্কো লক্ষ্য করে ইউক্রেনের বড় আক্রমণ

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দাবি, ৪০০টিরও বেশি ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় তিনজন চীনা নাগরিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রাজধানীকে লক্ষ্য করে এটিকে অন্যতম বৃহৎ ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছে মস্কো।

সোমবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ইউক্রেন রাতভর ৪০০টির বেশি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে মস্কোর দিকে আসা অন্তত ৮৫টি ড্রোন রাজধানীর আকাশসীমায় পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বড় অংশ প্রতিহত করতে সক্ষম হলেও পোডোলস্ক, ডমোদেডোভো ও ওডিনত্সোভো জেলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে আগুনের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

অন্যদিকে ইউক্রেনীয় পর্যবেক্ষক সূত্রের দাবি, হামলায় ওয়াইল্ডবেরিজের বিশাল লজিস্টিক সেন্টার, ইউঝনি ভোরেতা লজিস্টিক পার্ক এবং লভোভস্কি এলাকার একটি তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ডমোদেডোভোর প্রশাসন ইউঝনি ভোরেতা এলাকায় হামলা ও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া, ক্রিমিয়া এবং আজভ ও কৃষ্ণসাগর অঞ্চলের আকাশে মোট ৩৮১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়

অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, একই রাতে রাশিয়া তাদের লক্ষ্য করে দুটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র ও ৯৪টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ৮১টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উভয় পক্ষের দাবি ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

রাতভর ড্রোন হামলায় কাঁপল রাশিয়া, মস্কো লক্ষ্য করে ইউক্রেনের বড় আক্রমণ

আপডেটের সময়: ০২:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দাবি, ৪০০টিরও বেশি ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় তিনজন চীনা নাগরিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রাজধানীকে লক্ষ্য করে এটিকে অন্যতম বৃহৎ ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছে মস্কো।

সোমবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কতা

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ইউক্রেন রাতভর ৪০০টির বেশি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে মস্কোর দিকে আসা অন্তত ৮৫টি ড্রোন রাজধানীর আকাশসীমায় পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বড় অংশ প্রতিহত করতে সক্ষম হলেও পোডোলস্ক, ডমোদেডোভো ও ওডিনত্সোভো জেলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে আগুনের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

অন্যদিকে ইউক্রেনীয় পর্যবেক্ষক সূত্রের দাবি, হামলায় ওয়াইল্ডবেরিজের বিশাল লজিস্টিক সেন্টার, ইউঝনি ভোরেতা লজিস্টিক পার্ক এবং লভোভস্কি এলাকার একটি তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ডমোদেডোভোর প্রশাসন ইউঝনি ভোরেতা এলাকায় হামলা ও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া, ক্রিমিয়া এবং আজভ ও কৃষ্ণসাগর অঞ্চলের আকাশে মোট ৩৮১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে খাজার দাবিতে প্রশ্ন তুললেন বয়কট