ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে করা গণহত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এ মামলার রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে নতুন নজির তৈরি করতে পারে।

গাম্বিয়া মামলায় জয়ী হলে আন্তর্জাতিক আদালতে প্রথমবারের মতো কোনো রাষ্ট্র গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হতে পারে। রোহিঙ্গাদের কাছে এ রায় দীর্ঘদিনের দুর্ভোগের স্বীকৃতি পাওয়ার গুরুত্বপূর্ণ উপলক্ষ হতে পারে। তবে রায় যা-ই হোক, নিজ ভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার পথ এখনো কঠিন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে গাম্বিয়া আইসিজেতে মামলাটি করে। এতে শুধু মিয়ানমারের সেনাবাহিনী নয়, গণহত্যার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমারকেই দায়ী করা হয়েছে।

১৯৪৮ সালে নাৎসি বাহিনীর হলোকাস্টের পর গণহত্যা সনদ স্বাক্ষরিত হয়। এরপর রুয়ান্ডা ও সাবেক যুগোস্লাভিয়ার মতো সংঘাতের ঘটনায় গণহত্যার দায়ে বহু ব্যক্তির বিচার ও সাজা হয়েছে। তবে কোনো আন্তর্জাতিক আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেনি।

মিয়ানমারের বিরুদ্ধে মামলাটির নেতৃত্ব দেওয়া আইনজীবী আরসালান সুলেমান বলেন, গাম্বিয়া মামলায় জয়ী হলে তা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায়। তাঁর ভাষায়, এ রায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ এবং কোনো রাষ্ট্রের সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আইনে জবাবদিহির ধারণাকে নতুন করে শক্তিশালী করবে।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানো হয়। ওই সময় রোহিঙ্গাদের গ্রাম পরিকল্পিতভাবে জ্বালিয়ে দেওয়া এবং বিপুলসংখ্যক মানুষকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করার ঘটনা ঘটে।

মিয়ানমারের সেনাদের হাতে হত্যা, নির্যাতন ও গণধর্ষণের শিকার হওয়ার বিষয়ে রোহিঙ্গাদের দেওয়া বিবরণ মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশন নথিবদ্ধ করেছে। তবে এসব ঘটনা গণহত্যার পর্যায়ে পড়ে কি না, সেটিই আইসিজের সামনে মূল প্রশ্ন।

আরও পড়ুনঃ  আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা যুক্তরাজ্যের

১৯৪৫ সালে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে আইসিজে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধের বিচার করা আদালতটির মূল কাজ নয়। তবে রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনায় বিচার চাওয়ার বিকল্প পথ সীমিত থাকায় এ আদালতেই মামলা করে গাম্বিয়া।

মিয়ানমার কর্তৃপক্ষ জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডের জবাব দিতে সামরিক বাহিনী ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়েছিল।

জাতিসংঘের ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় ‘চরম অসামঞ্জস্যপূর্ণ’ ছিল। প্রতিবেদনে রাখাইনে গণহত্যা এবং দেশের অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের আওতায় আনার সুপারিশ করা হয়। মিয়ানমার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে।

মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় রাখাইনের নৃশংসতার জন্য অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সেখানে মামলা করা সম্ভব ছিল না। এ অবস্থায় গাম্বিয়া যুক্তি দেয়, গণহত্যা সনদের বাধ্যবাধকতা সব রাষ্ট্রের জন্য প্রযোজ্য। তাই সনদ কার্যকর রাখার স্বার্থে যেকোনো রাষ্ট্রের এ বিষয়ে ভূমিকা রাখার অধিকার রয়েছে।

মিয়ানমার গাম্বিয়ার এ যুক্তির বিরোধিতা করলেও আইসিজের বিচারকেরা রায় দেন, মামলা করার অধিকার গাম্বিয়ার রয়েছে।

মামলাটি আন্তর্জাতিকভাবে আরও আলোচনায় আসে যখন নোবেলজয়ী অং সান সু চি নেদারল্যান্ডসের দ্য হেগে গিয়ে মিয়ানমারের পক্ষে প্রাথমিক আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন। সে সময় তিনি দেশটির নির্বাচিত সরকারের প্রধান ছিলেন। এ সিদ্ধান্তের জন্য তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হওয়ার পর মিয়ানমারের পক্ষে মামলাটির আইনি লড়াইয়ের দায়িত্ব নেয় সামরিক বাহিনীর নিয়োগ করা নতুন দল।

আরও পড়ুনঃ  ইরানের হাতে ২ হাজার ৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাসে তৈরি হচ্ছে আরও ৫০টি

গণহত্যার অভিযোগ প্রমাণ করা আন্তর্জাতিক আইনে অত্যন্ত কঠিন। এ ধরনের মামলায় বিচারকেরা কঠোর মানদণ্ড অনুসরণ করেন। প্রকাশ্য গণহত্যার পরিকল্পনা না থাকলে সাধারণত এমন প্রমাণ প্রয়োজন হয়, যাতে অভিযুক্তদের কর্মকাণ্ডের একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হয় গণহত্যার উদ্দেশ্য।

১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনা সার্বিয়ার বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করে। ১৪ বছর পর দেওয়া রায়ে আদালত ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকার করে। তবে সার্বিয়া রাষ্ট্রের গণহত্যার উদ্দেশ্য ছিল—এমন পর্যাপ্ত প্রমাণ পায়নি। যদিও গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে সার্বিয়াকে দায়ী করা হয়।

মিয়ানমারের আইনজীবী এবং অং সান সু চিও একই ধরনের যুক্তি তুলে ধরেছিলেন। সু চির দাবি ছিল, গাম্বিয়ার আইনজীবীরা একটি জটিল সংঘাত ও সামরিক অভিযানকে ভুলভাবে উপস্থাপন করেছেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে স্বীকার করলেও সেটি গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ নয় বলে তিনি যুক্তি দেন।

তবে আরসালান সুলেমানের বিশ্বাস, তাঁদের সংগ্রহ করা বিপুল পরিমাণ প্রমাণ গণহত্যার অভিযোগ প্রমাণে আদালতের কঠোর মানদণ্ড পূরণ করবে। তিনি বলেন, আদালতের সামনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্যের ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি ২০১৭ সালের অভিযানের সময় সরকারের বক্তব্য, প্রচারণা ও নীতিমালা বোঝার ক্ষেত্রে ওই ইতিহাসের প্রভাব ব্যাখ্যা করা হয়েছে।

সুলেমান আরও বলেন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইনসহ বিভিন্ন বৈষম্যমূলক আইন কঠোর করার বিষয়টি আদালতে তুলে ধরা হয়েছে। এসব আইনের মাধ্যমে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও চলাচলের সুযোগ সীমিত করা হয়েছিল। তাঁর দলের যুক্তি, গণহত্যার উদ্দেশ্য থাকার ইঙ্গিতগুলোর মধ্যে এটিও একটি।

আরও পড়ুনঃ  বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত

গাম্বিয়ার পক্ষে রায় এলে কী হবে

আদালত গাম্বিয়ার পক্ষে রায় দিলে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হতে পারে। এতে নাৎসি জার্মানি, রুয়ান্ডার হুতু সশস্ত্র গোষ্ঠী এবং স্রেব্রেনিৎসায় হত্যাযজ্ঞ চালানো বসনীয় সার্বদের সঙ্গে দেশটির নামও গণহত্যার ইতিহাসে আলোচিত হবে।

এমন রায় মিয়ানমারের বর্তমান শাসক জেনারেল মিন অং হ্লাইংয়ের জন্য বড় ধাক্কা হতে পারে। ২০১৭ সালের সামরিক অভিযানের জন্য মূলত তাঁকেই দায়ী করা হয়। সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।

আইসিজের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের রায়ের সঙ্গে কোনো শাস্তির বিধান যুক্ত থাকে না।

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং মূলত প্রতিবেশী এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে মনোযোগী। ধারণা করা হচ্ছে, এশিয়ার এসব দেশ আদালতের রায়কে খুব বেশি গুরুত্ব দেবে না। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে তাঁর আগ্রহ আরও কম।

তবে রোহিঙ্গাদের বিশাল প্রবাসী জনগোষ্ঠীর কাছে এ রায়ের গুরুত্ব অনেক। বাংলাদেশে এখনো ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীশিবিরে মানবেতর পরিবেশে বসবাস করছেন। আন্তর্জাতিক সহায়তার অর্থায়ন কমে আসায় তাঁদের কর্মসংস্থানের সুযোগও নেই।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথও নানা বাধায় জর্জরিত। রাখাইন প্রদেশে মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। প্রদেশটির বেশির ভাগ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর সমর্থন রয়েছে তাদের প্রতি। আর এ জনগোষ্ঠী রোহিঙ্গাদের ফিরে আসার ধারণার প্রতি অত্যন্ত বিরূপ।

রোহিঙ্গাদের অনেক গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বছরের পর বছর ধরে তাঁদের প্রতি আন্তর্জাতিক সমর্থনও কমেছে। বিশ্বের সর্বোচ্চ আদালত থেকে গণহত্যার রায় এলেও এসব বাস্তবতা বদলে দেওয়া কঠিন হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ

আপডেটের সময়: ১০:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে করা গণহত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এ মামলার রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে নতুন নজির তৈরি করতে পারে।

গাম্বিয়া মামলায় জয়ী হলে আন্তর্জাতিক আদালতে প্রথমবারের মতো কোনো রাষ্ট্র গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হতে পারে। রোহিঙ্গাদের কাছে এ রায় দীর্ঘদিনের দুর্ভোগের স্বীকৃতি পাওয়ার গুরুত্বপূর্ণ উপলক্ষ হতে পারে। তবে রায় যা-ই হোক, নিজ ভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার পথ এখনো কঠিন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে গাম্বিয়া আইসিজেতে মামলাটি করে। এতে শুধু মিয়ানমারের সেনাবাহিনী নয়, গণহত্যার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমারকেই দায়ী করা হয়েছে।

১৯৪৮ সালে নাৎসি বাহিনীর হলোকাস্টের পর গণহত্যা সনদ স্বাক্ষরিত হয়। এরপর রুয়ান্ডা ও সাবেক যুগোস্লাভিয়ার মতো সংঘাতের ঘটনায় গণহত্যার দায়ে বহু ব্যক্তির বিচার ও সাজা হয়েছে। তবে কোনো আন্তর্জাতিক আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেনি।

মিয়ানমারের বিরুদ্ধে মামলাটির নেতৃত্ব দেওয়া আইনজীবী আরসালান সুলেমান বলেন, গাম্বিয়া মামলায় জয়ী হলে তা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায়। তাঁর ভাষায়, এ রায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ এবং কোনো রাষ্ট্রের সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আইনে জবাবদিহির ধারণাকে নতুন করে শক্তিশালী করবে।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানো হয়। ওই সময় রোহিঙ্গাদের গ্রাম পরিকল্পিতভাবে জ্বালিয়ে দেওয়া এবং বিপুলসংখ্যক মানুষকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করার ঘটনা ঘটে।

মিয়ানমারের সেনাদের হাতে হত্যা, নির্যাতন ও গণধর্ষণের শিকার হওয়ার বিষয়ে রোহিঙ্গাদের দেওয়া বিবরণ মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশন নথিবদ্ধ করেছে। তবে এসব ঘটনা গণহত্যার পর্যায়ে পড়ে কি না, সেটিই আইসিজের সামনে মূল প্রশ্ন।

আরও পড়ুনঃ  ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

১৯৪৫ সালে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে আইসিজে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধের বিচার করা আদালতটির মূল কাজ নয়। তবে রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনায় বিচার চাওয়ার বিকল্প পথ সীমিত থাকায় এ আদালতেই মামলা করে গাম্বিয়া।

মিয়ানমার কর্তৃপক্ষ জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডের জবাব দিতে সামরিক বাহিনী ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়েছিল।

জাতিসংঘের ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় ‘চরম অসামঞ্জস্যপূর্ণ’ ছিল। প্রতিবেদনে রাখাইনে গণহত্যা এবং দেশের অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের আওতায় আনার সুপারিশ করা হয়। মিয়ানমার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে।

মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় রাখাইনের নৃশংসতার জন্য অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সেখানে মামলা করা সম্ভব ছিল না। এ অবস্থায় গাম্বিয়া যুক্তি দেয়, গণহত্যা সনদের বাধ্যবাধকতা সব রাষ্ট্রের জন্য প্রযোজ্য। তাই সনদ কার্যকর রাখার স্বার্থে যেকোনো রাষ্ট্রের এ বিষয়ে ভূমিকা রাখার অধিকার রয়েছে।

মিয়ানমার গাম্বিয়ার এ যুক্তির বিরোধিতা করলেও আইসিজের বিচারকেরা রায় দেন, মামলা করার অধিকার গাম্বিয়ার রয়েছে।

মামলাটি আন্তর্জাতিকভাবে আরও আলোচনায় আসে যখন নোবেলজয়ী অং সান সু চি নেদারল্যান্ডসের দ্য হেগে গিয়ে মিয়ানমারের পক্ষে প্রাথমিক আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন। সে সময় তিনি দেশটির নির্বাচিত সরকারের প্রধান ছিলেন। এ সিদ্ধান্তের জন্য তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হওয়ার পর মিয়ানমারের পক্ষে মামলাটির আইনি লড়াইয়ের দায়িত্ব নেয় সামরিক বাহিনীর নিয়োগ করা নতুন দল।

আরও পড়ুনঃ  বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত

গণহত্যার অভিযোগ প্রমাণ করা আন্তর্জাতিক আইনে অত্যন্ত কঠিন। এ ধরনের মামলায় বিচারকেরা কঠোর মানদণ্ড অনুসরণ করেন। প্রকাশ্য গণহত্যার পরিকল্পনা না থাকলে সাধারণত এমন প্রমাণ প্রয়োজন হয়, যাতে অভিযুক্তদের কর্মকাণ্ডের একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হয় গণহত্যার উদ্দেশ্য।

১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনা সার্বিয়ার বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করে। ১৪ বছর পর দেওয়া রায়ে আদালত ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকার করে। তবে সার্বিয়া রাষ্ট্রের গণহত্যার উদ্দেশ্য ছিল—এমন পর্যাপ্ত প্রমাণ পায়নি। যদিও গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে সার্বিয়াকে দায়ী করা হয়।

মিয়ানমারের আইনজীবী এবং অং সান সু চিও একই ধরনের যুক্তি তুলে ধরেছিলেন। সু চির দাবি ছিল, গাম্বিয়ার আইনজীবীরা একটি জটিল সংঘাত ও সামরিক অভিযানকে ভুলভাবে উপস্থাপন করেছেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে স্বীকার করলেও সেটি গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ নয় বলে তিনি যুক্তি দেন।

তবে আরসালান সুলেমানের বিশ্বাস, তাঁদের সংগ্রহ করা বিপুল পরিমাণ প্রমাণ গণহত্যার অভিযোগ প্রমাণে আদালতের কঠোর মানদণ্ড পূরণ করবে। তিনি বলেন, আদালতের সামনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্যের ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি ২০১৭ সালের অভিযানের সময় সরকারের বক্তব্য, প্রচারণা ও নীতিমালা বোঝার ক্ষেত্রে ওই ইতিহাসের প্রভাব ব্যাখ্যা করা হয়েছে।

সুলেমান আরও বলেন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইনসহ বিভিন্ন বৈষম্যমূলক আইন কঠোর করার বিষয়টি আদালতে তুলে ধরা হয়েছে। এসব আইনের মাধ্যমে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও চলাচলের সুযোগ সীমিত করা হয়েছিল। তাঁর দলের যুক্তি, গণহত্যার উদ্দেশ্য থাকার ইঙ্গিতগুলোর মধ্যে এটিও একটি।

আরও পড়ুনঃ  সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার ভেতরে নামাজ পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট