ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ কর্মসূচির ব্যাখ্যা দিয়ে বলেছেন, সরকারের লক্ষ্য হলো একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তিনির্ভর এবং কৃষক-কেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি লিখিত জবাবে এ বক্তব্য দেন। তিনি বলেন, কৃষি খাতে উৎপাদন ও বিপণন হবে তথ্যনির্ভর, যেখানে প্রান্তিক কৃষকরা উদ্যোক্তা হিসেবে সক্ষমতা অর্জন করবে এবং কৃষি হবে জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ

তিনি জানান, কৃষি উন্নয়নে ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, কৃষি ভর্তুকি ও প্রণোদনা বাড়ানো হয়েছে, সেচ সুবিধা সহজ করা হয়েছে এবং কৃষি ঋণ নীতিতে পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুনঃ  হৃদয়-সাকিবদের হারিয়ে এলপিএলের চ্যাম্পিয়ন সোহানের গল

এছাড়া সারাদেশে খাল খনন ও পুনঃখননের উদ্যোগ, সার সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, উচ্চফলনশীল বীজ বিতরণ এবং স্মার্ট কৃষি প্রযুক্তি (AI, IoT, ড্রোন) ব্যবহারের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে নদী ব্যবস্থাপনা উন্নয়ন, পদ্মা ব্যারেজ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং উপকূলীয় এলাকায় পানি সংরক্ষণ উদ্যোগ।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় জোট

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৯:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ কর্মসূচির ব্যাখ্যা দিয়ে বলেছেন, সরকারের লক্ষ্য হলো একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তিনির্ভর এবং কৃষক-কেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি লিখিত জবাবে এ বক্তব্য দেন। তিনি বলেন, কৃষি খাতে উৎপাদন ও বিপণন হবে তথ্যনির্ভর, যেখানে প্রান্তিক কৃষকরা উদ্যোক্তা হিসেবে সক্ষমতা অর্জন করবে এবং কৃষি হবে জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ

তিনি জানান, কৃষি উন্নয়নে ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, কৃষি ভর্তুকি ও প্রণোদনা বাড়ানো হয়েছে, সেচ সুবিধা সহজ করা হয়েছে এবং কৃষি ঋণ নীতিতে পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুনঃ  গাবতলীতে কাভার্ড ভ্যানে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে নিহত ১

এছাড়া সারাদেশে খাল খনন ও পুনঃখননের উদ্যোগ, সার সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, উচ্চফলনশীল বীজ বিতরণ এবং স্মার্ট কৃষি প্রযুক্তি (AI, IoT, ড্রোন) ব্যবহারের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে নদী ব্যবস্থাপনা উন্নয়ন, পদ্মা ব্যারেজ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং উপকূলীয় এলাকায় পানি সংরক্ষণ উদ্যোগ।

আরও পড়ুনঃ  সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী