ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও গুলিতে আহত ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম আল মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

হামলায় গুলিবিদ্ধ মাসুম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাতে ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা ফকিরবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ  রাশিয়ার পাশে উত্তর কোরিয়া, এবার দক্ষিণ কোরিয়ার সহায়তা চায় ইউক্রেন

এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানির সঙ্গে মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের পক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল বলে জানা গেছে। ওই রাতে মাসুম, মামুন ও জয়নালসহ কয়েকজন ফকিরবাড়ি এলাকার একটি মুদি দোকানে অবস্থান করছিলেন। এ সময় বিজয়, সবুজ, ইকবাল ও সানি দলবল নিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  গুলশানে রেস্তোরাঁয় আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

হামলায় পেটে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা মাসুম। এ সময় বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও কয়েকজন আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত মাসুমকে পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  রোমে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, বিলম্বিত ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট

৩৭ জনের বিরুদ্ধে মামলা

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, হামলার ঘটনায় মাসুমের বোনজামাই হাসান মো. মহসিন বাদী হয়ে গত ৪ আগস্ট থানায় মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মাসুমের মৃত্যুকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

আপডেটের সময়: ০৭:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও গুলিতে আহত ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম আল মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

হামলায় গুলিবিদ্ধ মাসুম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাতে ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা ফকিরবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন

এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানির সঙ্গে মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের পক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল বলে জানা গেছে। ওই রাতে মাসুম, মামুন ও জয়নালসহ কয়েকজন ফকিরবাড়ি এলাকার একটি মুদি দোকানে অবস্থান করছিলেন। এ সময় বিজয়, সবুজ, ইকবাল ও সানি দলবল নিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  নলকায় বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

হামলায় পেটে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা মাসুম। এ সময় বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও কয়েকজন আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত মাসুমকে পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খাঁন