ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নতুন পে স্কেল: জুলাই থেকেই বাড়তি বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (নবম জাতীয় পে স্কেল) চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করা হতে পারে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় বর্ধিত বেতনের অর্থ অক্টোবর মাসে একসঙ্গে পরিশোধ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর ভেনেজুয়েলা-ইসরায়েলের কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে বাজেটে সংরক্ষিত রাখা হয়েছে। তবে প্রজ্ঞাপন জারি, বিধিমালা সংশোধন, বেতন-ভাতা পুনর্নির্ধারণ ও সফটওয়্যার সমন্বয়সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে।

নতুন কাঠামোয় ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের ওপর চাপ বেশি পড়ায় তাদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি নির্ধারণের আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই মিলল ১৫ লিটার বিদেশি মদ

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ ৫০ হাজার সরকারি চাকরিজীবীর মধ্যে প্রায় ১২ লাখ ৬০ হাজারই ১০ম থেকে ২০তম গ্রেডের অন্তর্ভুক্ত। ফলে এ বৃহৎ অংশের আয় বৃদ্ধি জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করলে সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা। এ কারণে পুরো বেতন বৃদ্ধি একবারে না করে তিন অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’

খসড়া প্রস্তাব অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা প্রথম বছরে সম্ভাব্য বেতন বৃদ্ধির প্রায় ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা প্রায় ৬০ শতাংশ পর্যন্ত সুবিধা পেতে পারেন। বাকি অংশ পরবর্তী দুই অর্থবছরে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

নতুন বেতন কাঠামো কার্যকর হলে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন, গ্র্যাচুইটি, অবসরকালীন সুবিধা ও বার্ষিক ইনক্রিমেন্টেও ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

নতুন পে স্কেল: জুলাই থেকেই বাড়তি বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

আপডেটের সময়: ০৬:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (নবম জাতীয় পে স্কেল) চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করা হতে পারে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় বর্ধিত বেতনের অর্থ অক্টোবর মাসে একসঙ্গে পরিশোধ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর ভেনেজুয়েলা-ইসরায়েলের কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে বাজেটে সংরক্ষিত রাখা হয়েছে। তবে প্রজ্ঞাপন জারি, বিধিমালা সংশোধন, বেতন-ভাতা পুনর্নির্ধারণ ও সফটওয়্যার সমন্বয়সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে।

নতুন কাঠামোয় ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের ওপর চাপ বেশি পড়ায় তাদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি নির্ধারণের আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  ফেসবুক পোস্টের মামলায় রিমান্ড শেষে কারাগারে গাজী সালাউদ্দিন

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ ৫০ হাজার সরকারি চাকরিজীবীর মধ্যে প্রায় ১২ লাখ ৬০ হাজারই ১০ম থেকে ২০তম গ্রেডের অন্তর্ভুক্ত। ফলে এ বৃহৎ অংশের আয় বৃদ্ধি জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করলে সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা। এ কারণে পুরো বেতন বৃদ্ধি একবারে না করে তিন অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ