ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়ল ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়ক আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক রাজধানীর আট জোনে চলবে ভিন্ন রঙের ই-রিকশা: ডিএনসিসি প্রশাসক সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা করা অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩টি নাশকতার ঘটনা: তথ্য উপদেষ্টা ৫ শতাংশের কম নগদ লভ্যাংশে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে না কোম্পানি সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে গুলি চালিয়ে ছয়জনকে আহত করার ঘটনায় ফেসবুকে দায় স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি দাবি করেছেন, কয়েকজন বিএনপি নেতা তাঁকে আওয়ামীপন্থি মনে করে গাড়ি আটকানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন তিনি।

ঘটনার পর তাঁকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েও পুলিশ সফল হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করেন রায়হান।

পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় ফটিকছড়িবাসী। আমি রায়হান। গতকাল রাতে ফটিকছড়ি সুয়াবিল থেকে সিএনজিযোগে বের হলে আমাকে আওয়ামীপন্থি মনে করে কিছু বিএনপি নেতা আমার গাড়ি আটকানোর চেষ্টা করেন। আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই।’

আহতদের উদ্দেশে দেওয়া পোস্টে রায়হান আরও দাবি করেন, ওই ঘটনার মধ্য দিয়েই তাঁদের সঙ্গে বিরোধের অবসান হয়েছে। কেউ অসহায় হলে বা আর্থিক সহায়তার প্রয়োজন হলে তাঁকে ইনবক্সে যোগাযোগ করতে বলেন তিনি। ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা জেনে নেওয়ার কথাও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে

যেভাবে ঘটে গুলির ঘটনা

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে পশ্চিম সুয়াবিলের শোভনছড়ির দিক থেকে বোরকা পরা চার থেকে পাঁচজন একটি অটোরিকশায় করে চুঁরখারহাট বাজারে আসেন। বাজারের মোড়ে পৌঁছে তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। পরে চৌমুহনীর দিকে চলে যান। সেখানেও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যান তাঁরা।

গুলিবিদ্ধ ছয়জন হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের কয়েকজন সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার পর অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তাঁর বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে।

আরও পড়ুনঃ  আবদুল মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

জাবেদের দাবি, নাজিরহাট ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি শোভনছড়িতে যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া করেন। চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর তাঁরা গুলি ছুড়তে শুরু করেন। পরে তাঁকে জিম্মি করে চৌমুহনীর দিকে যেতে বাধ্য করেন। অস্ত্রধারীদের নির্দেশেই তিনি গাড়ি চালিয়েছেন বলে দাবি করেন জাবেদ।

রায়হানকে ধরতে পুলিশের অভিযান

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ জানান, প্রাথমিকভাবে তাঁরা নিশ্চিত হয়েছেন, চুঁরখারহাট বাজারে গুলি ছোড়ার সময় অটোরিকশাটিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান ছিলেন। তাঁকে ধরতে এর আগেও সুয়াবিল এলাকায় অভিযান চালানো হয়েছিল।

অভিযানের একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রায়হানকে খুঁজে বের করার আহ্বান জানান ওই পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা মসজিদের মাইকে ঘোষণা দেন, এইখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান লুকিয়ে রয়েছে। ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে।’

পুলিশ আরও জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুজপুরের হাজিরখিলে রায়হানের অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। তাঁর অবস্থান সম্পর্কে তথ্য দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশের ধারণা, গ্রেপ্তারের ভয়ে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে রায়হান ও তাঁর সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের অভিযোগ, বড় সাজ্জাদের বাহিনীর হয়ে চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, কারাগারে থাকার সময় ছোট সাজ্জাদের সঙ্গে রায়হানের সখ্য গড়ে ওঠে। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে মুক্ত হয়ে তিনি আবার অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় হন বলে অভিযোগ রয়েছে।

পরে ছোট সাজ্জাদ ও ডেভিড ইমন গ্রেপ্তার হলে তাঁদের নেটওয়ার্কের অস্ত্রভাণ্ডার ও অপরাধজগতের নিয়ন্ত্রণ রায়হানের হাতে চলে আসে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ রায়হান আলম রায়হান উদ্দিন বা ‘শুটার রায়হান’ নামেও পরিচিত। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট

ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট

আপডেটের সময়: ০৬:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে গুলি চালিয়ে ছয়জনকে আহত করার ঘটনায় ফেসবুকে দায় স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি দাবি করেছেন, কয়েকজন বিএনপি নেতা তাঁকে আওয়ামীপন্থি মনে করে গাড়ি আটকানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন তিনি।

ঘটনার পর তাঁকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েও পুলিশ সফল হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করেন রায়হান।

পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় ফটিকছড়িবাসী। আমি রায়হান। গতকাল রাতে ফটিকছড়ি সুয়াবিল থেকে সিএনজিযোগে বের হলে আমাকে আওয়ামীপন্থি মনে করে কিছু বিএনপি নেতা আমার গাড়ি আটকানোর চেষ্টা করেন। আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই।’

আহতদের উদ্দেশে দেওয়া পোস্টে রায়হান আরও দাবি করেন, ওই ঘটনার মধ্য দিয়েই তাঁদের সঙ্গে বিরোধের অবসান হয়েছে। কেউ অসহায় হলে বা আর্থিক সহায়তার প্রয়োজন হলে তাঁকে ইনবক্সে যোগাযোগ করতে বলেন তিনি। ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা জেনে নেওয়ার কথাও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন