ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর ২০২৭ সালে: ত্রাণমন্ত্রী রংপুরে ৪ খুন: আদালতে সীমান্তের জবানবন্দি, মিলেছে আসামিদের বক্তব্যের সঙ্গে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারে তৎপরতা আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা কর্মসূচি সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান এনসিপির কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা, জামায়াত-শিবির নিয়েও তুললেন প্রশ্ন ডামুড্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঢালাই ভেঙে বেরিয়ে পড়েছে রড ‘প্রেস কনফারেন্সের’ সেই ঘর এখন ইতিহাসের পাঠশালা: ফারুকী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন তারিখ হতে পারে শিগগিরই নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন, সার কার্যক্রম তদারকিতে কমিটির নেতৃত্বে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিড়ালের আঁচড় নয়, শিশুর ‘মিউ মিউ’ করার কারণ জানালেন চিকিৎসকরা

কুষ্টিয়ার ভেড়ামারায় পাঁচ বছরের এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো শব্দ করতে দেখা যায়। অনেকে ঘটনাটিকে বিড়ালের আঁচড়ের সঙ্গে সম্পৃক্ত করলেও চিকিৎসকদের মতে, শিশুটির এমন আচরণের কারণ জলাতঙ্ক নয়।

শিশুটির মা জানিয়েছেন, বর্তমানে তার মেয়ে সুস্থ রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে এক-দুই দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

শিশুটির মায়ের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকরা তার অস্বাভাবিক আচরণকে প্যানিক অ্যাটাক হিসেবে চিহ্নিত করেছেন। বর্তমানে সেই অনুযায়ীই তার চিকিৎসা চলছে। তবে শিশুটির কাশি কিছুটা বেশি রয়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

শিশুটির মা আরও জানান, তার মেয়ে গত দুই বছর ধরে ঠান্ডা ও অ্যাজমাজনিত সমস্যায় ভুগছে। কুষ্টিয়ার একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। ঠান্ডাজনিত সমস্যার কারণে এর আগেও তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এবার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শিশুটিকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, শিশুটির জলাতঙ্ক হয়নি; তার মধ্যে প্যানিক অ্যাটাকের লক্ষণ দেখা গেছে।

আরও পড়ুনঃ  বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য সংগ্রহ করে ডলারে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

শিশুটির মা বলেন, তাদের বাসায় দুটি পোষা বিড়াল ছিল। বিড়াল দুটি হঠাৎ চলে যাওয়ার পর শিশুটির মধ্যে আতঙ্ক তৈরি হয়। এরপরই তার প্যানিক অ্যাটাকের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে পরিবারের ধারণা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো শব্দ করতে দেখা যায়। এ বিষয়ে শিশুটির মা জানান, বিড়ালটি অনেক আগেই শিশুটিকে আঁচড় দিয়েছিল। তখন তাকে প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছিল। পরিবারের পোষা বিড়ালগুলোকেও ভ্যাকসিন দেওয়া ছিল বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বর্তমানে শিশুটির বুকের এক্স-রে পরীক্ষা করা হচ্ছে। রিপোর্টসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করে চিকিৎসকরা হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেবেন।

এর আগে ২২ আগস্ট কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানিয়েছিলেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

শিশুটির ‘মিউ মিউ’ শব্দ করা ও অস্বাভাবিক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, এসব আচরণ জলাতঙ্কের কারণে হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয়, আতঙ্ক বা অতিরিক্ত মানসিক চাপ থেকেও শিশুদের মধ্যে এ ধরনের আচরণ দেখা দিতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর ২০২৭ সালে: ত্রাণমন্ত্রী

বিড়ালের আঁচড় নয়, শিশুর ‘মিউ মিউ’ করার কারণ জানালেন চিকিৎসকরা

আপডেটের সময়: ১২:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারায় পাঁচ বছরের এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো শব্দ করতে দেখা যায়। অনেকে ঘটনাটিকে বিড়ালের আঁচড়ের সঙ্গে সম্পৃক্ত করলেও চিকিৎসকদের মতে, শিশুটির এমন আচরণের কারণ জলাতঙ্ক নয়।

শিশুটির মা জানিয়েছেন, বর্তমানে তার মেয়ে সুস্থ রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে এক-দুই দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

শিশুটির মায়ের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকরা তার অস্বাভাবিক আচরণকে প্যানিক অ্যাটাক হিসেবে চিহ্নিত করেছেন। বর্তমানে সেই অনুযায়ীই তার চিকিৎসা চলছে। তবে শিশুটির কাশি কিছুটা বেশি রয়েছে।

আরও পড়ুনঃ  ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, চালু হচ্ছে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’

শিশুটির মা আরও জানান, তার মেয়ে গত দুই বছর ধরে ঠান্ডা ও অ্যাজমাজনিত সমস্যায় ভুগছে। কুষ্টিয়ার একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। ঠান্ডাজনিত সমস্যার কারণে এর আগেও তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এবার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শিশুটিকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, শিশুটির জলাতঙ্ক হয়নি; তার মধ্যে প্যানিক অ্যাটাকের লক্ষণ দেখা গেছে।

আরও পড়ুনঃ  আইনি খরচ জোগাতে ফের মাদক ব্যবসায়, ১৪৭ ইয়াবাসহ ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার

শিশুটির মা বলেন, তাদের বাসায় দুটি পোষা বিড়াল ছিল। বিড়াল দুটি হঠাৎ চলে যাওয়ার পর শিশুটির মধ্যে আতঙ্ক তৈরি হয়। এরপরই তার প্যানিক অ্যাটাকের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে পরিবারের ধারণা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো শব্দ করতে দেখা যায়। এ বিষয়ে শিশুটির মা জানান, বিড়ালটি অনেক আগেই শিশুটিকে আঁচড় দিয়েছিল। তখন তাকে প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছিল। পরিবারের পোষা বিড়ালগুলোকেও ভ্যাকসিন দেওয়া ছিল বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি