ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ময়মনসিংহে ট্রাকের চাপায় অটোরিকশা, নিহত ৩

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) এবং নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)

আরও পড়ুনঃ  এমডি-সিইওদের কর্মদক্ষতা মূল্যায়নে নতুন কেপিআই নীতিমালা, ব্যর্থ হলে পুনঃনিয়োগে অনিশ্চয়তা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন ট্রাক ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেবরাজ ঘোষ নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ তিন নারী আহত হন।

আরও পড়ুনঃ  আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলা আক্তার ও আবেদা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত অপর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন জানান, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়। আহত একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  রুমিন ফারহানার বক্তব্যে আ. লীগের বয়ান দেখছেন আবু হানিফ

এদিকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি মরদেহ এবং হাসপাতালে মারা যাওয়া দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

ময়মনসিংহে ট্রাকের চাপায় অটোরিকশা, নিহত ৩

আপডেটের সময়: ০৫:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) এবং নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)

আরও পড়ুনঃ  রুমিন ফারহানার বক্তব্যে আ. লীগের বয়ান দেখছেন আবু হানিফ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন ট্রাক ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেবরাজ ঘোষ নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ তিন নারী আহত হন।

আরও পড়ুনঃ  সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলা আক্তার ও আবেদা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত অপর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন জানান, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়। আহত একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান মাহমুদ, প্রতিদ্বন্দ্বী রবিনসন-দিনুশা