ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্মীয়-রাজনৈতিক বিভাজনে কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেব না: সমাজকল্যাণমন্ত্রী ধর্ম আলাদা হলেও মানবকল্যাণই সবার লক্ষ্য: কৃষিমন্ত্রী ধর্ম পালনে বাধা নয়, বিশৃঙ্খলা করলে আইনের আওতায়: আইনমন্ত্রী ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ৩ আল্লাহ, রাসূল ও ফেরেশতাদের প্রতি ঈমান কেন অপরিহার্য, জানুন সূরা বাকারার আয়াতে ১৬ বছরের শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আদালতে শিক্ষিকা বগুড়ায় মন্ত্রীর গাড়ি ধানক্ষেতে, চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী জ্বালানি খাতে লুটপাট বন্ধ ও দেশীয় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: ক্যাব ঢাকার নদী রক্ষায় ৩৭ সদস্যের কেন্দ্রীয় সেল, থাকছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে ‘আপত্তি’ ঐশ্বরিয়ার

  • Arif
  • আপডেটের সময়: ০২:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘মহাব্বতে’ থেকে ‘দেবদাস’, পর্দায় তাদের রসায়ন আজও দর্শকের মনে গেঁথে আছে। তাই সময়ের সঙ্গে এই জুটিকে আর সেভাবে একসঙ্গে না পাওয়ার আক্ষেপও রয়েছে ভক্তদের। তবে এবার সামনে এসেছে এর পেছনের একটি চর্চিত কারণ।

শাহরুখের সঙ্গে ঐশ্বরিয়ার শেষ উল্লেখযোগ্য রোমান্টিক জুটির কাজ ‘দেবদাস’। এরপর দুজনকে একসঙ্গে পর্দায় দেখা গেলেও আগের মতো রোমান্টিক চরিত্রে আর দেখা যায়নি। কিন্তু কেন? সেই উত্তর খুঁজতে গিয়ে বারবার আলোচনায় এসেছে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’।

আরও পড়ুনঃ  গ্রিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে সৈন্য পাঠাল ডেনমার্ক

জানা যায়, ২০১৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঐশ্বরিয়া। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। প্রথমে অনেকেই মনে করেছিলেন, সিনেমাটিতে তার স্বামী অভিষেক বচ্চন অভিনয় করছিলেন বলেই হয়তো ঐশ্বরিয়া কাজ করতে চাননি। কিন্তু চর্চিত তথ্য বলছে, বিষয়টি এতটা সরল ছিল না।

‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখ খানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল ঐশ্বরিয়ার কাছে। গল্পে শাহরুখের চরিত্রের সঙ্গে ওই চরিত্রের একটি রোমান্টিক ট্র্যাকও ছিল। সেখানেই নাকি আপত্তি ছিল ঐশ্বরিয়ার। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর অন্য কোনো অভিনেতার বিপরীতে ঘনিষ্ঠ বা রোমান্টিক দৃশ্যে অভিনয় করা তার কাছে স্বস্তিকর মনে হয়নি- এমনটাই বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  অভিনয় থেকে দূরে পপি, ‘সুন্দরভাবে বাঁচতে চাই, আল্লাহ-খোদার নাম নিতে চাই’

অর্থাৎ, সিনেমায় অভিষেকের উপস্থিতি নয়; বরং নিজের ব্যক্তিগত অবস্থান ও পারিবারিক সীমারেখাকেই গুরুত্ব দিয়েছিলেন ঐশ্বরিয়া। পেশাগত সুযোগের চেয়ে নিজের ব্যক্তিগত মূল্যবোধকে প্রাধান্য দিয়েই তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন বলে জানা যায়।

আরও পড়ুনঃ  খাদ্যগুদামে অনিয়ম ঠেকাতে কঠোর সরকার, ভাঙা হবে সিন্ডিকেট: খাদ্যমন্ত্রী

‘মহাব্বতে’ ও ‘দেবদাস’-এ শাহরুখ-ঐশ্বরিয়ার রসায়ন যে দর্শকদের মুগ্ধ করেছিল, তা বলার অপেক্ষা রাখে না। তাদের জুটির জনপ্রিয়তা এতটাই ছিল যে পরবর্তী সময়ে আবারও একসঙ্গে দেখার প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনাটি সেই সম্ভাবনায় যেন আরও একবার ছেদ টানে।

প্রসঙ্গত, অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যজীবন নিয়ে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়ায়। তবে ভাঙনের সব রটনাকে পেছনে ফেলে এখন পর্যন্ত ‘সুখী দম্পতি’ হিসেবে নিজেদের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মীয়-রাজনৈতিক বিভাজনে কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেব না: সমাজকল্যাণমন্ত্রী

শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে ‘আপত্তি’ ঐশ্বরিয়ার

আপডেটের সময়: ০২:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘মহাব্বতে’ থেকে ‘দেবদাস’, পর্দায় তাদের রসায়ন আজও দর্শকের মনে গেঁথে আছে। তাই সময়ের সঙ্গে এই জুটিকে আর সেভাবে একসঙ্গে না পাওয়ার আক্ষেপও রয়েছে ভক্তদের। তবে এবার সামনে এসেছে এর পেছনের একটি চর্চিত কারণ।

শাহরুখের সঙ্গে ঐশ্বরিয়ার শেষ উল্লেখযোগ্য রোমান্টিক জুটির কাজ ‘দেবদাস’। এরপর দুজনকে একসঙ্গে পর্দায় দেখা গেলেও আগের মতো রোমান্টিক চরিত্রে আর দেখা যায়নি। কিন্তু কেন? সেই উত্তর খুঁজতে গিয়ে বারবার আলোচনায় এসেছে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’।

আরও পড়ুনঃ  গ্রিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে সৈন্য পাঠাল ডেনমার্ক

জানা যায়, ২০১৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঐশ্বরিয়া। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। প্রথমে অনেকেই মনে করেছিলেন, সিনেমাটিতে তার স্বামী অভিষেক বচ্চন অভিনয় করছিলেন বলেই হয়তো ঐশ্বরিয়া কাজ করতে চাননি। কিন্তু চর্চিত তথ্য বলছে, বিষয়টি এতটা সরল ছিল না।

‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখ খানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল ঐশ্বরিয়ার কাছে। গল্পে শাহরুখের চরিত্রের সঙ্গে ওই চরিত্রের একটি রোমান্টিক ট্র্যাকও ছিল। সেখানেই নাকি আপত্তি ছিল ঐশ্বরিয়ার। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর অন্য কোনো অভিনেতার বিপরীতে ঘনিষ্ঠ বা রোমান্টিক দৃশ্যে অভিনয় করা তার কাছে স্বস্তিকর মনে হয়নি- এমনটাই বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  অপতথ্য ঠেকাতে স্বয়ংক্রিয় ফ্যাক্টচেকিং প্রকল্প নেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

অর্থাৎ, সিনেমায় অভিষেকের উপস্থিতি নয়; বরং নিজের ব্যক্তিগত অবস্থান ও পারিবারিক সীমারেখাকেই গুরুত্ব দিয়েছিলেন ঐশ্বরিয়া। পেশাগত সুযোগের চেয়ে নিজের ব্যক্তিগত মূল্যবোধকে প্রাধান্য দিয়েই তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন বলে জানা যায়।

আরও পড়ুনঃ  চুক্তিভিত্তিক বিয়ে নিয়ে ইসলামি শরিয়তের বিধান