ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল পরিসংখ্যান নয়, প্রভাবই গুরুত্বপূর্ণ: নিজেকে সর্বকালের সেরা বলতে নারাজ কোহলি শাহরুখকে দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার নারায়ণগঞ্জে দোকানে ডাকাতি, দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার কুবির লাইব্রেরিতে আসন নিয়ে বিরোধ, পরে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষকসহ কয়েকজন অবরুদ্ধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সহকারী শিক্ষক খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে তাদের কক্ষে অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী ক্লাসে না গিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে তারা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে প্রধান শিক্ষক চাঁন মিয়াসহ কয়েকজন সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে।

আরও পড়ুনঃ  সুন্দরবনে পর্যটনের বিপুল সম্ভাবনা, কমছে পর্যটক; প্রস্তুত ২০ বছরের মহাপরিকল্পনা

এ ঘটনায় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর ১টা পর্যন্ত সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।

বিদ্যালয় সূত্র ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শিক্ষক খালেকুজ্জামান সুজন দত্তগ্রাম বাজারের একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াতেন। সেখানে দশম শ্রেণির এক ছাত্রীকে ওই শিক্ষক শ্লীলতাহানি করেছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের দাবি, ওই ছাত্রী ও তার পরিবার অভিযোগটি অস্বীকার করেছে।

আরও পড়ুনঃ  পর্দা টাঙিয়ে রেলের জমিতে ভবন নির্মাণ! ঘটনাস্থলে প্রশাসন, বন্ধের নির্দেশ

শিক্ষার্থীদের দাবি, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় শুক্রবার রাতে পুলিশ শিক্ষক সুজনকে গ্রেপ্তার করে। পরে শনিবার তাকে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

মামলাটিকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সুজনের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে তারা প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে যায়।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির

শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষকসহ কয়েকজন অবরুদ্ধ

আপডেটের সময়: ০৬:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সহকারী শিক্ষক খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে তাদের কক্ষে অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী ক্লাসে না গিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে তারা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে প্রধান শিক্ষক চাঁন মিয়াসহ কয়েকজন সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে।

আরও পড়ুনঃ  সেতুতে রডের বদলে বাঁশ, এলজিইডির প্রকৌশলী বরখাস্ত; ঠিকাদারের বিরুদ্ধে মামলা

এ ঘটনায় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর ১টা পর্যন্ত সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।

বিদ্যালয় সূত্র ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শিক্ষক খালেকুজ্জামান সুজন দত্তগ্রাম বাজারের একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াতেন। সেখানে দশম শ্রেণির এক ছাত্রীকে ওই শিক্ষক শ্লীলতাহানি করেছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের দাবি, ওই ছাত্রী ও তার পরিবার অভিযোগটি অস্বীকার করেছে।

আরও পড়ুনঃ  জাজিরায় কেক কাটার আয়োজন, পুলিশ আসতেই ফাঁকা ঘটনাস্থল