ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে গোপন আলোচনা?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে তাকে চিকিৎসাজনিত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক ও পারিবারিক সূত্রের বরাতে এমন আলোচনা সামনে এসেছে। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বর্তমানে ৭৩ বছর বয়সী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। গত কয়েক মাস ধরে পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে তার যোগাযোগ সীমিত থাকায় এবং সাম্প্রতিক সময়ে চোখের অস্ত্রোপচারের পর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে পরিবারের দাবি।

আরও পড়ুনঃ  ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার-কে দেওয়া এক বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম অভিযোগ করেন, তাদের বাবাকে দীর্ঘদিন ধরে বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং স্বাভাবিক যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। ইমরানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারিও তার স্বাস্থ্যগত অবস্থার কথা উল্লেখ করে চিকিৎসার স্বার্থে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার, তাকিয়ে ভুক্তভোগী ও বাংলাদেশ

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছিলেন। একই ধরনের কোনো সমঝোতার আওতায় ইমরান খানও মুক্তি পেতে পারেন বলে আলোচনা রয়েছে। তবে সে ক্ষেত্রে দেশত্যাগ, রাজনীতি থেকে দূরে থাকা কিংবা প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার মতো শর্ত আরোপ করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমরান খান আপসহীন অবস্থানের জন্য পরিচিত। ফলে এমন কোনো শর্ত সহজে মেনে নেওয়ার সম্ভাবনা কম। মানবাধিকার আইনজীবী ও তার ব্যক্তিগত বন্ধু ক্লাইভ স্টাফোর্ড স্মিথও মনে করেন, ইমরান নিজের নীতিগত অবস্থান থেকে সরে আসবেন না।

আরও পড়ুনঃ  ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ ও ড্রোন কারখানা বাতিল করতে চায় সার্বিয়ার ছাত্রজোট

উল্লেখ্য, ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।

অন্যদিকে, পাকিস্তানের বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এ ধরনের আলোচনায় সামরিক বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ইমরান খানের বিরুদ্ধে চলমান মামলাগুলোর নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হবে এবং চিকিৎসাজনিত কারণে তার জামিনের কোনো আইনগত ভিত্তি নেই।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে গোপন আলোচনা?

আপডেটের সময়: ০৫:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে তাকে চিকিৎসাজনিত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক ও পারিবারিক সূত্রের বরাতে এমন আলোচনা সামনে এসেছে। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বর্তমানে ৭৩ বছর বয়সী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। গত কয়েক মাস ধরে পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে তার যোগাযোগ সীমিত থাকায় এবং সাম্প্রতিক সময়ে চোখের অস্ত্রোপচারের পর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে পরিবারের দাবি।

আরও পড়ুনঃ  শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার-কে দেওয়া এক বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম অভিযোগ করেন, তাদের বাবাকে দীর্ঘদিন ধরে বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং স্বাভাবিক যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। ইমরানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারিও তার স্বাস্থ্যগত অবস্থার কথা উল্লেখ করে চিকিৎসার স্বার্থে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছিলেন। একই ধরনের কোনো সমঝোতার আওতায় ইমরান খানও মুক্তি পেতে পারেন বলে আলোচনা রয়েছে। তবে সে ক্ষেত্রে দেশত্যাগ, রাজনীতি থেকে দূরে থাকা কিংবা প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার মতো শর্ত আরোপ করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমরান খান আপসহীন অবস্থানের জন্য পরিচিত। ফলে এমন কোনো শর্ত সহজে মেনে নেওয়ার সম্ভাবনা কম। মানবাধিকার আইনজীবী ও তার ব্যক্তিগত বন্ধু ক্লাইভ স্টাফোর্ড স্মিথও মনে করেন, ইমরান নিজের নীতিগত অবস্থান থেকে সরে আসবেন না।

আরও পড়ুনঃ  সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার ভেতরে নামাজ পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট