ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কাতারের বিমান নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২৫ সময় দেখুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার সরকারের উপহার দেওয়া নতুন বিলাসবহুল বোয়িং উড়োজাহাজে প্রথমবারের মতো ভ্রমণ করেছেন। উড়োজাহাজটিকে ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহার শুরু করে তিনি বলেন, ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্রও তৈরি করতে পারত না।’

বুধবার (১ জুলাই) উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদযাপন অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, এটি তার প্রথম যাত্রা এবং নতুন বিমানটি নিয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুনঃ  ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক

প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই বোয়িং উড়োজাহাজটি কাতার সরকার কোনো শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছে। তবে এটি গ্রহণের পর থেকেই আইনি, নৈতিক ও জাতীয় নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে।

ট্রাম্প বলেন, বিমানটিকে একজন প্রেসিডেন্টের উপযোগী করে সাজানো হয়েছে। এর নিরাপত্তা ব্যবস্থা, প্রযুক্তি এবং আধুনিক সুযোগ-সুবিধা অত্যন্ত উন্নত।

আরও পড়ুনঃ  সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

জানা গেছে, উড়োজাহাজটির বাহ্যিক রং সাদা, লাল ও গাঢ় নীল। ভেতরে রয়েছে সমতল করে শোয়ার মতো চামড়ার আসন, প্রেসিডেন্টের প্রতীকসংবলিত নিরাপত্তা বেল্ট, আধুনিক অভ্যন্তরীণ নকশা এবং সোনালি আলোকসজ্জা।

ট্রাম্প আরও জানান, বোয়িংয়ের প্রধান নির্বাহী তাকে জানিয়েছিলেন, এটি কাতারের অন্যতম সেরা উড়োজাহাজ। পরে তিনি সাময়িক ব্যবহারের অনুমতি চাইলে কাতারের আমির সেটি সম্পূর্ণ উপহার হিসেবে দিয়ে দেন।

এর আগে গত মাসে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাম্প। সে সময় তিনি এটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল উড়োজাহাজ বলে মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পুরোনো এয়ার ফোর্স ওয়ান (বোয়িং ৭৪৭-২০০) ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হচ্ছে। নতুন দুটি ভিসি-২৫বি উড়োজাহাজ প্রস্তুত হতে আরও প্রায় দুই বছর সময় লাগবে। সেই সময় পর্যন্ত কাতারের উপহার দেওয়া এই বোয়িং ৭৪৭-৮০০ উড়োজাহাজটিও প্রেসিডেন্টের সরকারি সফরে ব্যবহার করা হবে।

সূত্র: সিএনএন

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

কাতারের বিমান নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস

আপডেটের সময়: ১২:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার সরকারের উপহার দেওয়া নতুন বিলাসবহুল বোয়িং উড়োজাহাজে প্রথমবারের মতো ভ্রমণ করেছেন। উড়োজাহাজটিকে ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহার শুরু করে তিনি বলেন, ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্রও তৈরি করতে পারত না।’

বুধবার (১ জুলাই) উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদযাপন অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, এটি তার প্রথম যাত্রা এবং নতুন বিমানটি নিয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুনঃ  সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই বোয়িং উড়োজাহাজটি কাতার সরকার কোনো শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছে। তবে এটি গ্রহণের পর থেকেই আইনি, নৈতিক ও জাতীয় নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে।

ট্রাম্প বলেন, বিমানটিকে একজন প্রেসিডেন্টের উপযোগী করে সাজানো হয়েছে। এর নিরাপত্তা ব্যবস্থা, প্রযুক্তি এবং আধুনিক সুযোগ-সুবিধা অত্যন্ত উন্নত।

আরও পড়ুনঃ  তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর

জানা গেছে, উড়োজাহাজটির বাহ্যিক রং সাদা, লাল ও গাঢ় নীল। ভেতরে রয়েছে সমতল করে শোয়ার মতো চামড়ার আসন, প্রেসিডেন্টের প্রতীকসংবলিত নিরাপত্তা বেল্ট, আধুনিক অভ্যন্তরীণ নকশা এবং সোনালি আলোকসজ্জা।

ট্রাম্প আরও জানান, বোয়িংয়ের প্রধান নির্বাহী তাকে জানিয়েছিলেন, এটি কাতারের অন্যতম সেরা উড়োজাহাজ। পরে তিনি সাময়িক ব্যবহারের অনুমতি চাইলে কাতারের আমির সেটি সম্পূর্ণ উপহার হিসেবে দিয়ে দেন।

এর আগে গত মাসে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাম্প। সে সময় তিনি এটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল উড়োজাহাজ বলে মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা