বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি জনমতের ভিত্তিতে প্রকাশিত গ্লোবাল কান্ট্রি পারসেপশনস সূচক ২০২৬ প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে সবচেয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে ইসরায়েল নিয়ে। তালিকায় এরপর রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবার সূচকে পঞ্চম অবস্থানে নেমে এসেছে, যা দেশটির বৈশ্বিক ভাবমূর্তিতে বড় পতন হিসেবে দেখা হচ্ছে।
এই সূচকটি তৈরি করেছে আন্তর্জাতিক ডেটা প্রতিষ্ঠান নিরা ডেটা। ১২৯টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থার ৪৬ হাজারের বেশি মানুষের মতামতের ভিত্তিতে জরিপটি করা হয়।
সবচেয়ে ইতিবাচক দেশ
জরিপে সবচেয়ে ইতিবাচক ধারণা পাওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, এরপর কানাডা, জাপান, সুইডেন ও ইতালি।
ইসরায়েলের ভাবমূর্তির অবনতি
প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান সংঘাত, বেসামরিক হতাহতের ঘটনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে।
যুক্তরাষ্ট্রের অবস্থানেও পতন
যুক্তরাষ্ট্রের নেট রেটিংও উল্লেখযোগ্যভাবে কমেছে—২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে প্রায় ৩৮ পয়েন্ট পতন। বিশ্লেষকদের মতে, ন্যাটো সম্পর্ক, বাণিজ্যনীতি, ইউক্রেন নীতি এবং মধ্যপ্রাচ্য অবস্থানসহ বিভিন্ন কারণ এতে ভূমিকা রেখেছে।
জরিপটি সরাসরি সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে হওয়ায় এটিকে বৈশ্বিক জনমতের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 


























