ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চুরির অপবাদে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪৬ সময় দেখুন

নড়াইল সদর উপজেলায় চুরির অপবাদ দিয়ে নির্যাতনের শিকার এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

নিহত যুবকের নাম মো. আনোয়ার হোসেন (৩২)। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ

ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৪ জুন সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকায় আনোয়ার হোসেনকে চোর সন্দেহে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ  গাজায় শীতের নির্মম আঘাত, প্রাণ গেল ৯ মাসের শিশু কিনানের

এ ঘটনায় গত ২৯ জুন নিহতের বড় ভাই মো. নবীর হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এজাহার অনুযায়ী, অভিযুক্তরা আনোয়ারকে চোর অপবাদ দিয়ে সারারাত মারধর করেন। একপর্যায়ে তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন।

মৃতের বড় ভাই নবীর হোসেন অভিযোগ করেন, তার ভাই বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। সেই সুযোগে তাকে চোর অপবাদ দিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি অজয় কুমার কুন্ডু। তিনি বলেন, আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

চুরির অপবাদে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু

আপডেটের সময়: ১২:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

নড়াইল সদর উপজেলায় চুরির অপবাদ দিয়ে নির্যাতনের শিকার এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

নিহত যুবকের নাম মো. আনোয়ার হোসেন (৩২)। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুনঃ  এমপির বাড়িতে আগুনে নাশকতার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৪ জুন সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকায় আনোয়ার হোসেনকে চোর সন্দেহে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

এ ঘটনায় গত ২৯ জুন নিহতের বড় ভাই মো. নবীর হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এজাহার অনুযায়ী, অভিযুক্তরা আনোয়ারকে চোর অপবাদ দিয়ে সারারাত মারধর করেন। একপর্যায়ে তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন।

মৃতের বড় ভাই নবীর হোসেন অভিযোগ করেন, তার ভাই বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। সেই সুযোগে তাকে চোর অপবাদ দিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন