ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জেলায় জেলায় ভুয়া কমিটি: সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সতর্কবার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের নামে চালু থাকা ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি

সোমবার (৮ জুন) সকালে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে অনুমোদনহীন কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দলের নামে একাধিক ভুয়া পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দেওয়ার পর বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম

এতে আরও জানানো হয়, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের জেলা বা মহানগর পর্যায়ে কোনো কমিটি গঠন করা হয়নি। যারা নিজেদেরকে অনুমোদিত কমিটির সদস্য হিসেবে দাবি করছেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ  ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’—ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, এসব অননুমোদিত কমিটি বা প্রচারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

জেলায় জেলায় ভুয়া কমিটি: সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

আপডেটের সময়: ১২:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সতর্কবার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের নামে চালু থাকা ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

সোমবার (৮ জুন) সকালে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে অনুমোদনহীন কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দলের নামে একাধিক ভুয়া পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে।

আরও পড়ুনঃ  রাজনৈতিক পরিস্থিতিতে পেছাল ১১ দলের সিলেট লংমার্চ, নতুন তারিখ অনিশ্চিত

এতে আরও জানানো হয়, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের জেলা বা মহানগর পর্যায়ে কোনো কমিটি গঠন করা হয়নি। যারা নিজেদেরকে অনুমোদিত কমিটির সদস্য হিসেবে দাবি করছেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ  লন্ডনে নাহিদের ওপর হামলা, জামায়াত-এনসিপিকে রাশেদ খানের প্রশ্ন