ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 শাহজালাল মাজারের দানবাক্স প্রথমবার প্রকাশ্যে খুলে গণনা শুরু আরব আমিরাতে ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বঙ্গোপসাগরে জ্বালানি নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের: নৌপরিবহনমন্ত্রী ১৪ দিনের মধ্যে ব্যবসা শুরু করার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনায় উন্মোচিত বিশ্বের সবচেয়ে বড় মেসি ভাস্কর্য  বিশ্বকাপে রাতে মুখোমুখি ফ্রান্স–ইরাক, এমবাপ্পে ঝড়ের অপেক্ষা  কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-সমর্থিত আবেলার্দোর জয়  সৌদি আরবে শুটিংয়ে গিয়ে ইসলাম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জানকার্লো এস্পোসিতো  ১৮ ঘণ্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ আলোচকরা সামরিক আইন সমর্থনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক বিচারমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নকআউটের টিকিটের লড়াইয়ে আগামীকাল অস্ট্রিয়ার মুখোমুখি আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

দুই দলের সামনেই রয়েছে নকআউট পর্ব তথা শেষ ৩২ নিশ্চিত করার বড় সুযোগ। ফলে ম্যাচটি গ্রুপ পর্বের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

গত বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হার আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা ছিল। তবে এবারের আসরে সেই ভুল আর না করার লক্ষ্যেই মাঠে নামছে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে ইউরোপিয়ান শক্তি অস্ট্রিয়াও আত্মবিশ্বাসী, প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছে।

আরও পড়ুনঃ  হাইতির পর দ্বিতীয় দল হিসেবে বিদায় তুরস্কের

গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে রয়েছে। সমান তিন পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া।

ম্যাচের আগে অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা আর্জেন্টিনাকে সমীহ করে বলেন, “আমরা জানি কেমন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। আর্জেন্টিনা শুধু মেসির দল নয়, তারা দলগতভাবেও শক্তিশালী।”

আরও পড়ুনঃ  এমবাপ্পেকে থামাতে ৩ গোলরক্ষক খেলানোর রসিকতা ইরাক কোচের

অন্যদিকে আর্জেন্টিনার সহকারী কোচ পাবলো আইমার বলেন, অস্ট্রিয়া শারীরিকভাবে শক্তিশালী একটি দল এবং ম্যাচটি সহজ হবে না।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬০.১ শতাংশ। ড্রয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ১৭.৬ শতাংশ।

সমীকরণ অনুযায়ী—

আর্জেন্টিনা জিতলে: ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবে।

আরও পড়ুনঃ  ‘পর্তুগাল হেরেও যেতে পারত’: ড্রয়ের পর রোনালদোর স্বীকারোক্তি

ম্যাচ ড্র হলে: দুই দলই ৪ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচ পর্যন্ত গ্রুপের ভাগ্য ঝুলে থাকবে।

অস্ট্রিয়া জিতলে: তারা ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যাবে, আর আর্জেন্টিনা শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জয়ের জন্য চাপের মধ্যে থাকবে।

সব মিলিয়ে গ্রুপ ‘জে’-এর এই ম্যাচে নকআউট নিশ্চিত করার দৌড়ে দুই দলের জন্যই রয়েছে বড় সুযোগ ও চাপ। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়রথ ধরে রাখতে পারে, নাকি অস্ট্রিয়া বড় চমক দেখাবে—সেদিকেই নজর ফুটবল বিশ্বের।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 শাহজালাল মাজারের দানবাক্স প্রথমবার প্রকাশ্যে খুলে গণনা শুরু

নকআউটের টিকিটের লড়াইয়ে আগামীকাল অস্ট্রিয়ার মুখোমুখি আর্জেন্টিনা

আপডেটের সময়: ১০:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

দুই দলের সামনেই রয়েছে নকআউট পর্ব তথা শেষ ৩২ নিশ্চিত করার বড় সুযোগ। ফলে ম্যাচটি গ্রুপ পর্বের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

গত বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হার আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা ছিল। তবে এবারের আসরে সেই ভুল আর না করার লক্ষ্যেই মাঠে নামছে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে ইউরোপিয়ান শক্তি অস্ট্রিয়াও আত্মবিশ্বাসী, প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছে।

আরও পড়ুনঃ  স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন আর্জেন্টিনার ২২ বছর বয়সী ফুটবলার

গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে রয়েছে। সমান তিন পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া।

ম্যাচের আগে অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা আর্জেন্টিনাকে সমীহ করে বলেন, “আমরা জানি কেমন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। আর্জেন্টিনা শুধু মেসির দল নয়, তারা দলগতভাবেও শক্তিশালী।”

আরও পড়ুনঃ  বিশ্বকাপের আগে দক্ষিণ কোরিয়া শিবিরে ড্রোন আতঙ্ক, তদন্তে সেনাবাহিনী

অন্যদিকে আর্জেন্টিনার সহকারী কোচ পাবলো আইমার বলেন, অস্ট্রিয়া শারীরিকভাবে শক্তিশালী একটি দল এবং ম্যাচটি সহজ হবে না।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬০.১ শতাংশ। ড্রয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ১৭.৬ শতাংশ।

সমীকরণ অনুযায়ী—

আর্জেন্টিনা জিতলে: ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবে।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ড ম্যাচের পর ইরান জাতীয় দলের প্রথম অনুশীলন অনুষ্ঠিত