ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘সাহস থাকলে দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে’: শেখ হাসিনাকে গণপূর্তমন্ত্রী ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না’: সিএমপি কমিশনার যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’—ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর সাদা ভাত কি সত্যিই শত্রু? কতটুকু খেলে নিরাপদ, জানুন বিস্তারিত ‘ফোন হ্যাক করে ফাঁসানো হয়েছে স্বামীকে’, এসপি জাহাঙ্গীরের স্ত্রীর দাবি বিয়ের দাওয়াতের খাবারে বিষক্রিয়া, পল্লী চিকিৎসকের মৃত্যু; অসুস্থ নবদম্পতিসহ ৫০ জনের বেশি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপ থেকে ফিরেই বীরের সংবর্ধনা পেল মিশর দল

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দেশে ফিরে বীরের সম্মান পেয়েছে মিশর জাতীয় ফুটবল দল। শুক্রবার (১০ জুলাই) আল আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হাজার হাজার সমর্থক উষ্ণ সংবর্ধনা জানান মোহাম্মদ সালাহদের।

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে ইতিহাস গড়েছিল মিশর। কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় ফারাওদের। তবুও দলের ঐতিহাসিক পারফরম্যান্সে গর্বিত দেশের মানুষ।

আরও পড়ুনঃ  ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা

বিমানবন্দরে জাতীয় পতাকা ও অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবি হাতে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে ছাদখোলা বিশেষ বাসে করে শহরজুড়ে বিজয় শোভাযাত্রায় অংশ নেয় দলটি।

সমর্থকদের ভালোবাসায় অভিভূত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহ লেখেন, বিশ্ব ফুটবলে মিশরকে আরও উঁচুতে নিয়ে যেতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

আরও পড়ুনঃ  সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

দলের এই সাফল্যকে সম্মান জানাতে শনিবার প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি পুরো দলকে বিশেষ সংবর্ধনা দেবেন বলে জানা গেছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে, নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারানোর পর ফিলিস্তিনের পতাকা উড়িয়ে জয় গাজার মানুষের উদ্দেশে উৎসর্গ করায় মিশরের কোচ হোসাম হাসানও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। গাজা সিটিতে তার সম্মানে বিশেষ বালুশিল্প তৈরি করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

এদিকে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিং ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কোলিনা অভিযোগগুলো নাকচ করে দিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘সাহস থাকলে দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে’: শেখ হাসিনাকে গণপূর্তমন্ত্রী

বিশ্বকাপ থেকে ফিরেই বীরের সংবর্ধনা পেল মিশর দল

আপডেটের সময়: ০৯:৪৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দেশে ফিরে বীরের সম্মান পেয়েছে মিশর জাতীয় ফুটবল দল। শুক্রবার (১০ জুলাই) আল আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হাজার হাজার সমর্থক উষ্ণ সংবর্ধনা জানান মোহাম্মদ সালাহদের।

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে ইতিহাস গড়েছিল মিশর। কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় ফারাওদের। তবুও দলের ঐতিহাসিক পারফরম্যান্সে গর্বিত দেশের মানুষ।

আরও পড়ুনঃ  ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

বিমানবন্দরে জাতীয় পতাকা ও অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবি হাতে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে ছাদখোলা বিশেষ বাসে করে শহরজুড়ে বিজয় শোভাযাত্রায় অংশ নেয় দলটি।

সমর্থকদের ভালোবাসায় অভিভূত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহ লেখেন, বিশ্ব ফুটবলে মিশরকে আরও উঁচুতে নিয়ে যেতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

আরও পড়ুনঃ  সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

দলের এই সাফল্যকে সম্মান জানাতে শনিবার প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি পুরো দলকে বিশেষ সংবর্ধনা দেবেন বলে জানা গেছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে, নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারানোর পর ফিলিস্তিনের পতাকা উড়িয়ে জয় গাজার মানুষের উদ্দেশে উৎসর্গ করায় মিশরের কোচ হোসাম হাসানও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। গাজা সিটিতে তার সম্মানে বিশেষ বালুশিল্প তৈরি করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত: শফিকুর রহমান