সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যমান শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। তিনি জানান, সেবার মান আরও গতিশীল ও কার্যকর করতে এবং জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে শূন্য পদে নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেন, “সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব নিয়োগ কার্যক্রম শুরু করা হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে এবং সেগুলো পূরণের জন্য ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে নিয়োগ কার্যক্রম চলমান আছে।
সংসদে তিনি আরও বলেন, সেবার ক্ষেত্রে সম-উন্নয়ন নিশ্চিত করতে সরকার দলীয় ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















