ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান এনসিপির কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা, জামায়াত-শিবির নিয়েও তুললেন প্রশ্ন ডামুড্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঢালাই ভেঙে বেরিয়ে পড়েছে রড ‘প্রেস কনফারেন্সের’ সেই ঘর এখন ইতিহাসের পাঠশালা: ফারুকী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন তারিখ হতে পারে শিগগিরই নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন, সার কার্যক্রম তদারকিতে কমিটির নেতৃত্বে দেশজুড়ে ১৬ স্থানে দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিলেন ১২ জেলে, উদ্ধার করল কোস্টগার্ড মহানবীর আগমন বিশ্বমানবতার জন্য রহমতের বার্তা: রিজভী সংস্কার প্রক্রিয়ায় ইউএনডিপির পূর্ণ সহযোগিতার আশ্বাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন

ক্যানসারের সঙ্গে পাঁচ বছরের লড়াইয়ের পর আবারও কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের চিকিৎসা, শারীরিক অবস্থা ও মানসিক প্রস্তুতির কথা জানান সামিয়া।

আরও পড়ুনঃ  জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

তিনি জানান, তিন মাস আগে দ্বিতীয়বার ম্যালিগন্যান্ট শনাক্ত হওয়ার পর দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকেরা জানান, এটি হাই গ্রেড কার্সিনোমা। এরপর থেকেই তার কেমোথেরাপি শুরু হয়েছে।

সামিয়া গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। প্রথমবার কেমোথেরাপি নিতে হয়নি; ইমিউনোথেরাপির মাধ্যমে তার চিকিৎসা হয়েছিল। এবারের চিকিৎসার অভিজ্ঞতা তাই তার জন্য একেবারেই ভিন্ন।

কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে—চিকিৎসকদের এমন আশঙ্কার কথা জানার পরও ভেঙে পড়েননি সামিয়া। বরং বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চুল পড়ার আগেই নতুন হেয়ারকাট করে নিজের নতুন লুক উদযাপন করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

সামিয়া বলেন, সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই আসল। তাই নতুন বাস্তবতাকে মেনে নিয়ে মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছেন তিনি।

কঠিন এই সময়ে সবার ভালোবাসা ও দোয়া চেয়েছেন সামিয়া। আগেরবারের মতো এবারও নিজের শক্তি ধরে রেখে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন—এমন আশাবাদও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  সংস্কার প্রক্রিয়ায় ইউএনডিপির পূর্ণ সহযোগিতার আশ্বাস

উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তোলার কাজও শুরু করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান

আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন

আপডেটের সময়: ০৯:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ক্যানসারের সঙ্গে পাঁচ বছরের লড়াইয়ের পর আবারও কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের চিকিৎসা, শারীরিক অবস্থা ও মানসিক প্রস্তুতির কথা জানান সামিয়া।

আরও পড়ুনঃ  মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

তিনি জানান, তিন মাস আগে দ্বিতীয়বার ম্যালিগন্যান্ট শনাক্ত হওয়ার পর দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকেরা জানান, এটি হাই গ্রেড কার্সিনোমা। এরপর থেকেই তার কেমোথেরাপি শুরু হয়েছে।

সামিয়া গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। প্রথমবার কেমোথেরাপি নিতে হয়নি; ইমিউনোথেরাপির মাধ্যমে তার চিকিৎসা হয়েছিল। এবারের চিকিৎসার অভিজ্ঞতা তাই তার জন্য একেবারেই ভিন্ন।

কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে—চিকিৎসকদের এমন আশঙ্কার কথা জানার পরও ভেঙে পড়েননি সামিয়া। বরং বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চুল পড়ার আগেই নতুন হেয়ারকাট করে নিজের নতুন লুক উদযাপন করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর