ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ ৭৯ ঘণ্টা পর নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগ, শিক্ষক আটক ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি, আওতার বাইরে যারা মিরপুরে উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপিকে না জানানোয় বিস্মিত শফিকুর রহমান চেলসি-আর্সেনালের আগ্রহেও রোমায় থেকে গেলেন কোনে, পেছনে যে কারণ ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সাফল্য আড়াল করতে দেশে ভিন্ন কিছু ঘটনা ঘটিয়ে আলোচনার মোড় ঘোরানোর চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বুধবার প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুমন বলেন, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সফরসংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দীর্ঘ সময় কাজ করতে হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে ঐশ্বরিয়া রাই

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, দেশে ফেরার পর জাতিসংঘে বাংলাদেশের অর্জন নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন ও টকশোতে আলোচনা হবে বলে তারা আশা করেছিলেন। তবে সে সময় দেশে অন্য কিছু ঘটনা ঘটায় গণমাধ্যমের বড় অংশ সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং প্রধানমন্ত্রীর সফরের সাফল্য আড়ালে পড়ে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “পলাতক ফ্যাসিস্ট সরকারের দেশ চালানোর যে সূত্র ছিল, আমাদের বিরোধী গোষ্ঠীও সেই মন্ত্রেই চলছে।”

রুমন বলেন, সরকারের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা কঠিন। উদাহরণ হিসেবে তিনি বলেন, কারও হাত-পা বেঁধে দিয়ে তাকে নদী পার হতে বললে তা সম্ভব নয়।

আরও পড়ুনঃ  মিরপুরে উচ্ছেদ অভিযান নিয়ে বিস্মিত জামায়াত আমির, চাইলেন সমন্বিত উদ্যোগ

তিনি বলেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ছিল। দীর্ঘদিন পর নির্বাচিত সরকার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করেছে বলে উল্লেখ করেন তিনি।

রুমনের ভাষ্য অনুযায়ী, নিউইয়র্ক সফরে রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব ও আলোচনা, জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নের দাবি এবং বাংলাদেশের পুনর্গঠনে ‘থ্রি আর’ (3R) প্রস্তাবসহ ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  ভুয়া সনদে চাকরির অভিযোগে মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব

তিনি প্রশ্ন রাখেন, এসব বিষয় গণমাধ্যমে কতটা বিস্তারিতভাবে উঠে এসেছে। একই সঙ্গে তার দাবি, এসব অর্জনকে ম্লান করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কিছু অপকর্ম ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।

প্রধানমন্ত্রী একটি ভঙ্গুর অবস্থার মধ্যে দেশের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে রুমন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান এবং এ কাজে সরকারের সহযোগিতা প্রয়োজন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন

আপডেটের সময়: ০৭:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সাফল্য আড়াল করতে দেশে ভিন্ন কিছু ঘটনা ঘটিয়ে আলোচনার মোড় ঘোরানোর চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বুধবার প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুমন বলেন, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সফরসংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দীর্ঘ সময় কাজ করতে হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  আরবিতে ‘আসসালামু আলাইকুম’ বলে চমকে দিলেন রোনালদো জুনিয়র