ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ জাপানের

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-তে হারের প্রায় পাঁচ মাস পর ব্রাজিলের বিপক্ষে প্রতিশোধ নিল জাপান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সেলেসাওদের ৩-২ গোলে হারিয়েছে এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি।

গত ২৯ জুন ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-তে জাপানকে হারিয়েছিল ব্রাজিল। এবার সেই হারের জবাব দিল জাপানিরা।

ম্যাচের প্রথম ১৯ মিনিটেই ব্রাজিলের জালে দুইবার বল পাঠায় জাপান। প্রথম গোলটি করেন তাকাফুসো কুবো। এরপর ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাকামুরা।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে ব্রাজিল। ম্যাচের ৩৩ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান কমান ভিনি।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ম্যাচের ৭৫ মিনিটে আবারও গোল করেন ভিনি। তাঁর জোড়া গোলে ২-২ সমতায় ফেরে সেলেসাওরা। তখন ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটা ব্রাজিলের দিকে চলে যায়। ডাগআউটে থাকা কোচ কার্লো আনচেলত্তির ধারণা ছিল, অন্তত ড্র নিয়েই মাঠ ছাড়তে পারবে দল।

আরও পড়ুনঃ  লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ৪০০

তবে শেষ মুহূর্তে সেই আশায় পানি ঢেলে দেয় জাপান। যোগ করা সময়ের প্রথম মিনিটে, অর্থাৎ ৯০+১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সাকামোতো। তাঁর এই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে জাপান।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

শেষ মুহূর্তের গোলের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্রাজিল শিবিরে। অধিনায়ক রাফিনিয়া লাল কার্ড দেখেন। একই সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কোচ কার্লো আনচেলত্তিও।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ জাপানের

আপডেটের সময়: ০৭:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-তে হারের প্রায় পাঁচ মাস পর ব্রাজিলের বিপক্ষে প্রতিশোধ নিল জাপান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সেলেসাওদের ৩-২ গোলে হারিয়েছে এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি।

গত ২৯ জুন ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-তে জাপানকে হারিয়েছিল ব্রাজিল। এবার সেই হারের জবাব দিল জাপানিরা।

ম্যাচের প্রথম ১৯ মিনিটেই ব্রাজিলের জালে দুইবার বল পাঠায় জাপান। প্রথম গোলটি করেন তাকাফুসো কুবো। এরপর ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাকামুরা।

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত বিদায় পচেত্তিনোর, ম্যানইউর প্রস্তাব ফেরানো কঠিন ছিল

দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে ব্রাজিল। ম্যাচের ৩৩ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান কমান ভিনি।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ম্যাচের ৭৫ মিনিটে আবারও গোল করেন ভিনি। তাঁর জোড়া গোলে ২-২ সমতায় ফেরে সেলেসাওরা। তখন ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটা ব্রাজিলের দিকে চলে যায়। ডাগআউটে থাকা কোচ কার্লো আনচেলত্তির ধারণা ছিল, অন্তত ড্র নিয়েই মাঠ ছাড়তে পারবে দল।

আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

তবে শেষ মুহূর্তে সেই আশায় পানি ঢেলে দেয় জাপান। যোগ করা সময়ের প্রথম মিনিটে, অর্থাৎ ৯০+১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সাকামোতো। তাঁর এই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে জাপান।

আরও পড়ুনঃ  ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, ব্রাজিলের জার্সিতে ফেরার আশা নেইমারের

শেষ মুহূর্তের গোলের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্রাজিল শিবিরে। অধিনায়ক রাফিনিয়া লাল কার্ড দেখেন। একই সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কোচ কার্লো আনচেলত্তিও।