ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু

চলতি বছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিন মহাতারকা নেইমার জুনিয়র, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই তালিকায় নাম লেখালেন বেলজিয়ামের ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম তারকা রোমেলু লুকাকু।

গতরাতে (১৫ নভেম্বর) ইতালিকে হারিয়ে বেলজিয়ামের উয়েফা নেশনস লিগের ফাইনাল ফোর নিশ্চিতের পর সোমবার (১৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লুকাকু। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন বার্তার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এর মধ্য দিয়ে বেলজিয়ান ফুটবলের ইতিহাসে আরও একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। কয়েক সপ্তাহ আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন অ্যাক্সেল উইটসেল।

আরও পড়ুনঃ  ভারতের টানা তৃতীয় শিরোপা, বাংলাদেশের স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে শেষ সাফ

দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বেলজিয়াম জাতীয় দলের আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন লুকাকু। এ সময়ে তিনি হয়ে উঠেছেন দেশটির জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। তবে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো তাঁর সামনেও গোলের সেঞ্চুরি করার সুযোগ ছিল। সেই মাইলফলক ছোঁয়ার পাঁচ গোলের আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।

বেলজিয়ামের হয়ে ১৩৫টি ম্যাচ খেলে ৯৫টি গোল করেছেন চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকার। শুধু তাই নয়, বিশ্বকাপে আটটি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ছয়টি গোল করে এই দুই প্রতিযোগিতাতেও বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি।

আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লুকাকু লেখেন, ‘এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমি আমার সবটুকু দিয়েছি। জীবনের কল্পনাতীত সব আবেগের অভিজ্ঞতা হয়েছে আমার।’

তিনি আরও লেখেন, ‘অসাধারণ কিছু সতীর্থের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি সেই সব কোচকেও ধন্যবাদ, যারা আমাকে সেরাটা দিতে অনুপ্রাণিত করেছেন এবং দলের জন্য অবদান রাখার ক্ষেত্রে আমার ওপর আস্থা রেখেছেন। এটি ছিল অসাধারণ এক যাত্রা, যার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

বেলজিয়ামের সমর্থকদের উদ্দেশে লুকাকু বলেন, ‘আমাদের দলকে এতটা সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলো কখনো ভুলব না। এই পর্যায়ে এসে থামার সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে আছি। যাত্রাটি ছিল অবিশ্বাস্য। প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি। আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।’

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন লুকাকু। বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাচের হয়ে খেলছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু

আপডেটের সময়: ০৫:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চলতি বছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিন মহাতারকা নেইমার জুনিয়র, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই তালিকায় নাম লেখালেন বেলজিয়ামের ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম তারকা রোমেলু লুকাকু।

গতরাতে (১৫ নভেম্বর) ইতালিকে হারিয়ে বেলজিয়ামের উয়েফা নেশনস লিগের ফাইনাল ফোর নিশ্চিতের পর সোমবার (১৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লুকাকু। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন বার্তার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এর মধ্য দিয়ে বেলজিয়ান ফুটবলের ইতিহাসে আরও একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। কয়েক সপ্তাহ আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন অ্যাক্সেল উইটসেল।

আরও পড়ুনঃ  প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বেলজিয়াম জাতীয় দলের আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন লুকাকু। এ সময়ে তিনি হয়ে উঠেছেন দেশটির জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। তবে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো তাঁর সামনেও গোলের সেঞ্চুরি করার সুযোগ ছিল। সেই মাইলফলক ছোঁয়ার পাঁচ গোলের আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।

বেলজিয়ামের হয়ে ১৩৫টি ম্যাচ খেলে ৯৫টি গোল করেছেন চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকার। শুধু তাই নয়, বিশ্বকাপে আটটি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ছয়টি গোল করে এই দুই প্রতিযোগিতাতেও বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লুকাকু লেখেন, ‘এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমি আমার সবটুকু দিয়েছি। জীবনের কল্পনাতীত সব আবেগের অভিজ্ঞতা হয়েছে আমার।’

তিনি আরও লেখেন, ‘অসাধারণ কিছু সতীর্থের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি সেই সব কোচকেও ধন্যবাদ, যারা আমাকে সেরাটা দিতে অনুপ্রাণিত করেছেন এবং দলের জন্য অবদান রাখার ক্ষেত্রে আমার ওপর আস্থা রেখেছেন। এটি ছিল অসাধারণ এক যাত্রা, যার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’

আরও পড়ুনঃ  মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার দিনো সানি