ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

ফুটবল মাঠে গোলের আনন্দের পাশাপাশি জীবনে নতুন এক অধ্যায় শুরু হলো ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের। প্রথমবারের মতো বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে গোল করার পর এনদ্রিকের উদযাপনেও ছিল বিশেষ আবেগ। গোলের পর দুই হাত দিয়ে ভালোবাসার প্রতীক দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। পরে জানা যায়, স্ত্রী ও নবজাতক সন্তানের উদ্দেশেই ছিল তাঁর এই উদযাপন।

আরও পড়ুনঃ  পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুরের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পায় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক। ম্যাচ শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গোলটি স্ত্রী ও সন্তানের জন্য উৎসর্গ করেছেন। জাতীয় দলের হয়ে মাঠে নামার অনুপ্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গত জুলাইয়ে আয়োজিত বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ্যে আনেন এনদ্রিক ও তাঁর স্ত্রী। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী, ‘কেনদ্রিক’ নামটির সঙ্গে এনদ্রিকের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মূলত নামটি নিজের জন্যই ভেবেছিলেন তাঁর বাবা-মা। তবে পরবর্তী সময়ে অন্য নাম রাখায় সেটি ব্যবহার করা হয়নি। নামটির সঙ্গে ধর্মীয় তাৎপর্যও জড়িয়ে আছে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

আরও পড়ুনঃ  মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার দিনো সানি

ব্যক্তিগত জীবন সাধারণত জনসমক্ষে আনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এনদ্রিক। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবর প্রকাশ না করার বিষয়ে তাঁর বক্তব্য, পরিবারের প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পেশাদার ক্যারিয়ারকেও তিনি সমানভাবে প্রাধান্য দিতে চান। ভবিষ্যতে তাঁর সন্তান জনসমক্ষে আসতে চাইবে কি না, সেই সিদ্ধান্তও সন্তানের ওপরই ছেড়ে দিতে চান তিনি।

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত বিদায় পচেত্তিনোর, ম্যানইউর প্রস্তাব ফেরানো কঠিন ছিল

এদিকে রিয়াল মাদ্রিদে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়ায় শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এনদ্রিক জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে সহযোগিতা করতে তিনি সব সময় প্রস্তুত।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

আপডেটের সময়: ০৯:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ফুটবল মাঠে গোলের আনন্দের পাশাপাশি জীবনে নতুন এক অধ্যায় শুরু হলো ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের। প্রথমবারের মতো বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে গোল করার পর এনদ্রিকের উদযাপনেও ছিল বিশেষ আবেগ। গোলের পর দুই হাত দিয়ে ভালোবাসার প্রতীক দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। পরে জানা যায়, স্ত্রী ও নবজাতক সন্তানের উদ্দেশেই ছিল তাঁর এই উদযাপন।

আরও পড়ুনঃ  শিশুদের শিক্ষা ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুরের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পায় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক। ম্যাচ শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গোলটি স্ত্রী ও সন্তানের জন্য উৎসর্গ করেছেন। জাতীয় দলের হয়ে মাঠে নামার অনুপ্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গত জুলাইয়ে আয়োজিত বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ্যে আনেন এনদ্রিক ও তাঁর স্ত্রী। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী, ‘কেনদ্রিক’ নামটির সঙ্গে এনদ্রিকের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মূলত নামটি নিজের জন্যই ভেবেছিলেন তাঁর বাবা-মা। তবে পরবর্তী সময়ে অন্য নাম রাখায় সেটি ব্যবহার করা হয়নি। নামটির সঙ্গে ধর্মীয় তাৎপর্যও জড়িয়ে আছে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত