সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘কি রাগ করলা’ ট্রেন্ড এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে।
ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে বৃহস্পতিবার (২১ মে) ব্রাজিলিয়ান তারকা নেইমার-এর একটি ছবি পোস্ট করা হয়, যেখানে ক্যাপশন ও ছবির টেক্সটে জনপ্রিয় এই মিম-সংলাপ ব্যবহার করা হয়।
পোস্টে নেইমারকে ঘিরে মজার ভঙ্গিতে লেখা হয় “কি প্রতিপক্ষ রাগ করলা!”—যা বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ট্রেন্ড করছে।
এই ট্রেন্ডের সূত্রপাত একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে একটি গণকের কথোপকথনের শেষ অংশ “রাগ করলা?” সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দ্রুত মিমে পরিণত হয়।
এরই ধারাবাহিকতায় ফিফার মতো বৈশ্বিক প্ল্যাটফর্মেও এই ট্রেন্ড ব্যবহার হওয়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।
প্রতিবেদকের নাম 

























