ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের জানালার কাচ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

ইসরাইলের দক্ষিণাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে দেশটির ইলাত শহরে ৪ দশমিক ৫ মাত্রার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামন বিমানবন্দর।

আরও পড়ুনঃ  সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২১

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। স্থানটি ইলাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রামন বিমানবন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের কারণে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

আরও পড়ুনঃ  পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে নতুন দায়িত্ব পেলেন বুলবুল

এ ঘটনার পর ইলাত ও আশপাশের আরাভা অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেয় ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড। নিরাপত্তার অংশ হিসেবে বিভিন্ন স্থাপনা থেকে দূরে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয় তাদের।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

এদিকে ভূমিকম্পের পরপরই রামন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিমানবন্দরের নিরাপত্তা ও অবকাঠামোর অবস্থা যাচাই করতে শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা।

পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রয়োজনীয় পরিদর্শন ও পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর আবারও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা

ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের জানালার কাচ

আপডেটের সময়: ০২:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইসরাইলের দক্ষিণাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে দেশটির ইলাত শহরে ৪ দশমিক ৫ মাত্রার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামন বিমানবন্দর।

আরও পড়ুনঃ  ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। স্থানটি ইলাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রামন বিমানবন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের কারণে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

আরও পড়ুনঃ  সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২১

এ ঘটনার পর ইলাত ও আশপাশের আরাভা অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেয় ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড। নিরাপত্তার অংশ হিসেবে বিভিন্ন স্থাপনা থেকে দূরে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয় তাদের।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো