ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুমিল্লায় ভারতীয় নাগরিকসহ মানব পাচারের অভিযোগে ৭ জন আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ভারতীয় এক নাগরিকসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। মানব পাচারে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

আরও পড়ুনঃ  যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল ও বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

আটক বাংলাদেশি ব্যক্তিরা হলেন মো. জীবন মিয়া (২৮), মো. খোকন (৪৮), মো. জিলানী (২৫), টুটুল খান টিটু (৩০), আপন (৩৩) ও শরীফুল ইসলাম (৩৩)। তারা ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  এক সপ্তাহে এসআরবির অভিযানে গ্রেফতার ৩৯২

এ ছাড়া নাজমা বেগম সাইকিয়া (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাঁর বাড়ি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর গ্রামে।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটক ব্যক্তিরা চিহ্নিত মানব পাচারকারী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

কুমিল্লায় ভারতীয় নাগরিকসহ মানব পাচারের অভিযোগে ৭ জন আটক

আপডেটের সময়: ০৩:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ভারতীয় এক নাগরিকসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। মানব পাচারে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

আরও পড়ুনঃ  এক সপ্তাহে এসআরবির অভিযানে গ্রেফতার ৩৯২

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল ও বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

আটক বাংলাদেশি ব্যক্তিরা হলেন মো. জীবন মিয়া (২৮), মো. খোকন (৪৮), মো. জিলানী (২৫), টুটুল খান টিটু (৩০), আপন (৩৩) ও শরীফুল ইসলাম (৩৩)। তারা ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার

এ ছাড়া নাজমা বেগম সাইকিয়া (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাঁর বাড়ি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর গ্রামে।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটক ব্যক্তিরা চিহ্নিত মানব পাচারকারী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়