ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চোটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর, নেতৃত্বে সালমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫৬ সময় দেখুন

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ডান হাতে চোট পাওয়ায় বুধবার (১৯ আগস্ট) হেডিংলিতে শুরু হতে যাওয়া ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ।

বাবরের অনুপস্থিতিতে প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। টেস্ট ক্রিকেটে এই প্রথম পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

প্রস্তুতি ম্যাচে চোট

ইংল্যান্ড সিরিজের আগে বেকেনহামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ডান হাতে আঘাত পান বাবর। ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করার পর চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টেও একই হাতে চোট পেয়েছিলেন বাবর। প্রস্তুতি ম্যাচে সেই চোট আরও বেড়ে যায়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

আরও পড়ুনঃ  ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, ব্রাজিলের জার্সিতে ফেরার আশা নেইমারের

দ্বিতীয় টেস্টে ফেরার আশায় পাকিস্তান

প্রথম টেস্টে বাবরকে না পেলেও দ্বিতীয় টেস্টে তাকে দলে ফেরানোর ব্যাপারে আশাবাদী পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ আগস্ট লর্ডসে, আর তৃতীয় টেস্ট ৯ সেপ্টেম্বর বার্মিংহামে।

ওয়েস্ট ইন্ডিজে ব্যাট হাতে ভালো ছিলেন বাবর

ইংল্যান্ড সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল পাকিস্তান। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়।

আরও পড়ুনঃ  শিশুদের শিক্ষা ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

সিরিজের দুই টেস্টেই ফিফটি করেছিলেন বাবর। দ্বিতীয় টেস্টে তার ৮৮ রানের ইনিংস পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাবরের অনুপস্থিতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে পাকিস্তানের জন্য বড় ধাক্কা। তবে তার জায়গায় অধিনায়কত্ব পাওয়া সালমান আলী আগার নেতৃত্বে দলটি কেমন পারফর্ম করে, সেটিই এখন দেখার বিষয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

চোটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর, নেতৃত্বে সালমান

আপডেটের সময়: ১০:৩৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ডান হাতে চোট পাওয়ায় বুধবার (১৯ আগস্ট) হেডিংলিতে শুরু হতে যাওয়া ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ।

বাবরের অনুপস্থিতিতে প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। টেস্ট ক্রিকেটে এই প্রথম পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

প্রস্তুতি ম্যাচে চোট

ইংল্যান্ড সিরিজের আগে বেকেনহামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ডান হাতে আঘাত পান বাবর। ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করার পর চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টেও একই হাতে চোট পেয়েছিলেন বাবর। প্রস্তুতি ম্যাচে সেই চোট আরও বেড়ে যায়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

আরও পড়ুনঃ  মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার দিনো সানি

দ্বিতীয় টেস্টে ফেরার আশায় পাকিস্তান

প্রথম টেস্টে বাবরকে না পেলেও দ্বিতীয় টেস্টে তাকে দলে ফেরানোর ব্যাপারে আশাবাদী পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ আগস্ট লর্ডসে, আর তৃতীয় টেস্ট ৯ সেপ্টেম্বর বার্মিংহামে।

ওয়েস্ট ইন্ডিজে ব্যাট হাতে ভালো ছিলেন বাবর

ইংল্যান্ড সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল পাকিস্তান। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়।

আরও পড়ুনঃ  ভারতের টানা তৃতীয় শিরোপা, বাংলাদেশের স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে শেষ সাফ