ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপের আগমুহূর্তে বিদায়ের সময় জানিয়ে দিলেন নেইমার

 

নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলে ফিরলেও এবার বিশ্বকাপকে সামনে রেখে নিজের ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

ফিফার অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে নেইমার জানান, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেখানে তিনি “The Last Dance” মন্তব্য করেন, যা ভক্তদের মধ্যে তার বিদায় ইঙ্গিত হিসেবে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ  ভারতের টানা তৃতীয় শিরোপা, বাংলাদেশের স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে শেষ সাফ

নেইমার এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছেন। ২০১৪ সালে তিনি সেমিফাইনালে দলকে তুললেও পরের দুটি আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সেলেসাওরা।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

বর্তমানে তিনি গ্রেড-২ কাফ ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। এই চোটের কারণে সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের শুরুর দিকেই তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে।

তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, দলের পরিকল্পনায় নেইমার থাকবেন এবং বিশ্বকাপ শুরুর আগেই তাকে পুরোপুরি ফিট করার চেষ্টা চলছে। কোচিং স্টাফও আশা করছে, তিনি দ্রুত মাঠে ফিরবেন।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে নেইমারের প্রত্যাবর্তন যেমন আলোচনায়, তেমনি তার “শেষ বিশ্বকাপ” ইঙ্গিত ফুটবল বিশ্বে নতুন করে আবেগের জন্ম দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

বিশ্বকাপের আগমুহূর্তে বিদায়ের সময় জানিয়ে দিলেন নেইমার

আপডেটের সময়: ০৭:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

 

নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলে ফিরলেও এবার বিশ্বকাপকে সামনে রেখে নিজের ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

ফিফার অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে নেইমার জানান, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেখানে তিনি “The Last Dance” মন্তব্য করেন, যা ভক্তদের মধ্যে তার বিদায় ইঙ্গিত হিসেবে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু

নেইমার এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছেন। ২০১৪ সালে তিনি সেমিফাইনালে দলকে তুললেও পরের দুটি আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সেলেসাওরা।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

বর্তমানে তিনি গ্রেড-২ কাফ ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। এই চোটের কারণে সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের শুরুর দিকেই তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে।

তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, দলের পরিকল্পনায় নেইমার থাকবেন এবং বিশ্বকাপ শুরুর আগেই তাকে পুরোপুরি ফিট করার চেষ্টা চলছে। কোচিং স্টাফও আশা করছে, তিনি দ্রুত মাঠে ফিরবেন।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে নেইমারের প্রত্যাবর্তন যেমন আলোচনায়, তেমনি তার “শেষ বিশ্বকাপ” ইঙ্গিত ফুটবল বিশ্বে নতুন করে আবেগের জন্ম দিয়েছে।