ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্যাংক হিসাবে হঠাৎ ৯৮০ কোটি টাকা! হতবাক দরিদ্র গৃহবধূ

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে অবিশ্বাস্য এক ঘটনার মুখোমুখি হলেন ভারতের পশ্চিমবঙ্গের এক দরিদ্র গৃহবধূ। নিজের ব্যাংক হিসাবের ব্যালেন্সে হঠাৎই দেখতে পান ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি ১৬ পয়সা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮০ কোটি টাকা। এত বিপুল অর্থ দেখে তিনি আতঙ্কিত ও হতবাক হয়ে পড়েন।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বিলবোড়াকোপরা গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে। ওই গৃহবধূর নাম সেরিফা খাতুন

পরিবার সূত্রে জানা যায়, সেরিফার স্বামীসহ পরিবারের কয়েকজন সদস্য তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সেখান থেকে তার দেবর ৩ হাজার রুপি পাঠিয়েছিলেন। সেই অর্থ তুলতে ব্যাংকে গিয়েই তিনি অ্যাকাউন্টে শত শত কোটি রুপির ব্যালেন্স দেখতে পান।

আরও পড়ুনঃ  সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সেরিফা খাতুন জানান, তাদের পরিবার অত্যন্ত দরিদ্র। সংসার চালাতে পরিবারের সদস্যদের ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে হয়। হঠাৎ অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ অর্থ দেখে তিনি ভয় পেয়ে যান এবং বিষয়টি দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি ও লালগোলা থানাকে জানান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভার সমস্যার কারণে ভুল ব্যালেন্স প্রদর্শনের ঘটনা। তবে ব্যাংক কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। বিষয়টি নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা তদন্ত করছেন।

আরও পড়ুনঃ  বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

একই দিনে আরও একটি ঘটনা

একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর ধুলাগাঁও গ্রামে

সেখানে স্বপ্না বর্মন নামে এক গৃহবধূ সরকারি অন্নপূর্ণা যোজনা-র অর্থ জমা হয়েছে কি না তা জানতে ব্যাংকে যান। স্টেটমেন্টে তিনি দেখতে পান, তার অ্যাকাউন্টে রয়েছে প্রায় ৭৪০ কোটি রুপি

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে এবং তাকে পুনরায় ব্যাংকে গিয়ে ব্যালেন্স যাচাই করার পরামর্শ দেয়। দ্বিতীয়বার পরীক্ষা করে দেখা যায়, অ্যাকাউন্টে ৭৪০ কোটি রুপি নয়, আগের মতোই রয়েছে মাত্র ২০২ রুপি। পরে নিশ্চিত হওয়া যায়, প্রথম স্টেটমেন্টে প্রদর্শিত বিপুল অঙ্কের অর্থ ছিল সম্পূর্ণ প্রযুক্তিগত বিভ্রাটের ফল

আরও পড়ুনঃ  চেক বাউন্স মামলায় হাইকোর্টের বার্তা: কারাবাস নয়, অগ্রাধিকার পাবে পাওনাদারের অর্থ ফেরত

বিশেষজ্ঞদের মতে, সাময়িক সার্ভার ত্রুটি, ডেটাবেস সিঙ্ক সমস্যা বা সফটওয়্যারজনিত ত্রুটির কারণে এ ধরনের ভুল ব্যালেন্স প্রদর্শিত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ব্যাংকের আনুষ্ঠানিক তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

ব্যাংক হিসাবে হঠাৎ ৯৮০ কোটি টাকা! হতবাক দরিদ্র গৃহবধূ

আপডেটের সময়: ১২:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে অবিশ্বাস্য এক ঘটনার মুখোমুখি হলেন ভারতের পশ্চিমবঙ্গের এক দরিদ্র গৃহবধূ। নিজের ব্যাংক হিসাবের ব্যালেন্সে হঠাৎই দেখতে পান ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি ১৬ পয়সা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮০ কোটি টাকা। এত বিপুল অর্থ দেখে তিনি আতঙ্কিত ও হতবাক হয়ে পড়েন।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বিলবোড়াকোপরা গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে। ওই গৃহবধূর নাম সেরিফা খাতুন

পরিবার সূত্রে জানা যায়, সেরিফার স্বামীসহ পরিবারের কয়েকজন সদস্য তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সেখান থেকে তার দেবর ৩ হাজার রুপি পাঠিয়েছিলেন। সেই অর্থ তুলতে ব্যাংকে গিয়েই তিনি অ্যাকাউন্টে শত শত কোটি রুপির ব্যালেন্স দেখতে পান।

আরও পড়ুনঃ  বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান

সেরিফা খাতুন জানান, তাদের পরিবার অত্যন্ত দরিদ্র। সংসার চালাতে পরিবারের সদস্যদের ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে হয়। হঠাৎ অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ অর্থ দেখে তিনি ভয় পেয়ে যান এবং বিষয়টি দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি ও লালগোলা থানাকে জানান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভার সমস্যার কারণে ভুল ব্যালেন্স প্রদর্শনের ঘটনা। তবে ব্যাংক কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। বিষয়টি নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা তদন্ত করছেন।

আরও পড়ুনঃ  সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

একই দিনে আরও একটি ঘটনা

একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর ধুলাগাঁও গ্রামে

সেখানে স্বপ্না বর্মন নামে এক গৃহবধূ সরকারি অন্নপূর্ণা যোজনা-র অর্থ জমা হয়েছে কি না তা জানতে ব্যাংকে যান। স্টেটমেন্টে তিনি দেখতে পান, তার অ্যাকাউন্টে রয়েছে প্রায় ৭৪০ কোটি রুপি

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে এবং তাকে পুনরায় ব্যাংকে গিয়ে ব্যালেন্স যাচাই করার পরামর্শ দেয়। দ্বিতীয়বার পরীক্ষা করে দেখা যায়, অ্যাকাউন্টে ৭৪০ কোটি রুপি নয়, আগের মতোই রয়েছে মাত্র ২০২ রুপি। পরে নিশ্চিত হওয়া যায়, প্রথম স্টেটমেন্টে প্রদর্শিত বিপুল অঙ্কের অর্থ ছিল সম্পূর্ণ প্রযুক্তিগত বিভ্রাটের ফল

আরও পড়ুনঃ  ব্যবসা-বাণিজ্য সহজীকরণে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর