ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা চার সংকটে বিদ্যুৎ খাত, রেকর্ড লোডশেডিংয়ে ভোগান্তি গভীর রাতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা নারীসহ পুলিশ হেফাজতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড পেল মেডিয়েশনে মামলা নিষ্পত্তির ক্ষমতা রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন হরমুজগামী জাহাজ থামাতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ল যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের প্রধান পরিচয় বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক: তথ্যমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষক নিয়োগের রেজল্যুশন বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২৭ সময় দেখুন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ দুই দফা দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দাবি বাস্তবায়নের জন্য আগামী ২৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংগঠনটি।

সোমবার (১০ আগস্ট) রাতে অনুষ্ঠিত জোটের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জোটের সদস্য সচিব এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগে আস্থা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি রেজল্যুশন নেওয়া হয়েছে। তবে শিক্ষামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এখনো এ বিষয়ে কোনো আদেশ জারি হয়নি।

এ অবস্থায় ওই রেজল্যুশন বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় নিখোঁজ অটোভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুই দফা দাবি

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে জোট।

সংগঠনটির দাবি, ২৫ আগস্টের মধ্যে দুই দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

আন্দোলনের হুঁশিয়ারি

দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারীকে নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

আরও পড়ুনঃ  সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন জেলেনস্কি

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হলে শিক্ষক-কর্মচারীরা তা মেনে নেবেন না।

তিনি বলেন, ২৫ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

শিক্ষক নিয়োগের রেজল্যুশন বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি

আপডেটের সময়: ০৭:৩৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ দুই দফা দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দাবি বাস্তবায়নের জন্য আগামী ২৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংগঠনটি।

সোমবার (১০ আগস্ট) রাতে অনুষ্ঠিত জোটের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জোটের সদস্য সচিব এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে ‘ইরানের হামলা’

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি রেজল্যুশন নেওয়া হয়েছে। তবে শিক্ষামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এখনো এ বিষয়ে কোনো আদেশ জারি হয়নি।

এ অবস্থায় ওই রেজল্যুশন বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুনঃ  দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

দুই দফা দাবি

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে জোট।

সংগঠনটির দাবি, ২৫ আগস্টের মধ্যে দুই দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

আন্দোলনের হুঁশিয়ারি

দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারীকে নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক অভিযান শুরু