ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’ আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী মিশরে শ্রমিকবাহী দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১৮ বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল মহেশখালীতে এলএনজি সরবরাহে বড় ধাক্কা, চট্টগ্রামে ৪০ শতাংশ গ্যাস ঘাটতি বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে মার্কিন শীর্ষ কোম্পানিগুলো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের এলএনজি টার্মিনালে কার্গো খালাস করা যাচ্ছে না। পাশাপাশি এক্সিলারেট এনার্জির টার্মিনালও বর্তমানে আংশিক সক্ষমতায় চলছে। পূর্ণ সক্ষমতায় নিতে হলে প্রায় ৭২ ঘণ্টা টার্মিনালটি বন্ধ রাখতে হবে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ  বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে শীর্ষে মনোজ বাজপেয়ির ‘গভর্নর’

প্রতিমন্ত্রী জানান, টার্মিনালটি কখন বন্ধ রাখলে জনদুর্ভোগ সবচেয়ে কম হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে মালয়েশিয়া থেকে অন্তত একটি এলএনজি কার্গো আনার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা এবং একটি প্রতিনিধি দলের কাজ চলছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হলেও সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সব বিকল্প নিয়ে কাজ চলছে।

আরও পড়ুনঃ  স্কালোনিই আর্জেন্টিনার একমাত্র পরিকল্পনা, বিকল্প ভাবছে না এএফএ

তবে সার্বিক বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৫:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের এলএনজি টার্মিনালে কার্গো খালাস করা যাচ্ছে না। পাশাপাশি এক্সিলারেট এনার্জির টার্মিনালও বর্তমানে আংশিক সক্ষমতায় চলছে। পূর্ণ সক্ষমতায় নিতে হলে প্রায় ৭২ ঘণ্টা টার্মিনালটি বন্ধ রাখতে হবে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৭৫৬

প্রতিমন্ত্রী জানান, টার্মিনালটি কখন বন্ধ রাখলে জনদুর্ভোগ সবচেয়ে কম হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে মালয়েশিয়া থেকে অন্তত একটি এলএনজি কার্গো আনার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা এবং একটি প্রতিনিধি দলের কাজ চলছে।

আরও পড়ুনঃ  মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হলেও সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সব বিকল্প নিয়ে কাজ চলছে।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে নতুন নজির, মৃত্যুদণ্ড পুরোপুরি বাতিল করল লেবানন

তবে সার্বিক বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও জানান তিনি।