
সুপারফুড বিটরুটের পাউডারকে কেন্দ্র করে অনলাইন ব্যবসা গড়ে তুলে সফল উদ্যোক্তা হয়েছেন ৩১ বছর বয়সী হৃদয় হাসান। তার প্রতিষ্ঠান ‘গ্রাম্য ফুড’-এ এখন প্রায় ১০০ জন কর্মী কাজ করছেন।
বিটরুটের ঔষধি গুণাগুণ ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে আধুনিক স্প্রে ড্রাইং প্রযুক্তিতে তৈরি পাউডার বিক্রির মাধ্যমে তিনি ব্যবসা সম্প্রসারণ করেন বলে জানা গেছে।
শেরপুরের এই তরুণ উদ্যোক্তা ২০২১ সালে ছোট পরিসরে ‘গ্রাম্য ফুড’ নামে অর্গানিক খাদ্যপণ্য নিয়ে যাত্রা শুরু করেন। প্রথমদিকে তিনি তুলসীমালা চালসহ বিভিন্ন কৃষিপণ্য ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করতেন।
পরবর্তীতে ব্যবসার পরিধি বাড়াতে তিনি চিয়া সিড ও বিটরুটসহ বিভিন্ন সুপারফুড নিয়ে কাজ শুরু করেন। পরে ভারত থেকে বিটরুট পাউডার আমদানি করে ল্যাব টেস্ট ও বিএসটিআইসহ প্রয়োজনীয় অনুমোদন নেন।
ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে দ্রুত গ্রাহক তৈরি করেন তিনি। বর্তমানে কয়েক লক্ষ ক্রেতা নিয়মিত তার পণ্য ব্যবহার করছেন বলে দাবি করা হয়।
হৃদয় হাসান জানান, ডিজিটাল দক্ষতা, মার্কেটিং এবং কনটেন্ট ক্রিয়েশন শেখার মাধ্যমেই তিনি ব্যবসাকে বড় করেছেন। তার মতে, আধুনিক উদ্যোক্তা হতে হলে এসব দক্ষতা অর্জনের বিকল্প নেই।
বর্তমানে প্রতিষ্ঠানটি গাজীপুরে কর্পোরেট অফিস থেকে পরিচালিত হচ্ছে এবং কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে নিরাপদ খাদ্য সরবরাহ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 
























