ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২৬৬ রান তাড়া করে ইতিহাস গড়ল ওয়াশিংটন ফ্রিডম, টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫২ সময় দেখুন

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম এলিমিনেটর ম্যাচে টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর লড়াই উপহার দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে ওয়াশিংটন ফ্রিডম। ২৬৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৮ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড গড়েছে দলটি।

ওকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে এমআই নিউইয়র্ক নির্ধারিত ২০ ওভারে তোলে ২৬৬ রান, যা মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ইনিংসের শুরুতে ওপেনার মোনাঙ্ক প্যাটেল দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে কুইন্টন ডি কক ও নিকোলাস পুরান ৪২ বলে ১১৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত্তি এনে দেন। ডি কক ২৪ বলে ৫১ রান করেন।

আরও পড়ুনঃ  গাংনীতে ‘জয় বাংলা’ লেখা তিনটিসহ ৬ ককটেলসদৃশ বস্তু উদ্ধার, রাতে রেখে গেছে দুর্বৃত্তরা

এরপর নিকোলাস পুরান ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা এমএলসির ইতিহাসে দ্রুততম শতরান। ১৩টি ছক্কায় ৩৩ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেষদিকে কাইরন পোলার্ড ২৫ বলে ৬৪ এবং ট্রেন্ট বোল্ট ১০ বলে ২২ রান যোগ করে নিউইয়র্ককে বিশাল সংগ্রহ এনে দেন।

ওয়াশিংটনের হয়ে রাচিন রাভিন্দ্রা বল হাতে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।

২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়াশিংটন। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথম দুই ওভারেই মিচেল ওয়েন ও রাচিন রাভিন্দ্রাকে বোল্ড করে মাত্র ১০ রানে দুই উইকেট তুলে নেন। সাকিব শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্টিভেন স্মিথ ও আন্দ্রিয়েস হাউস। তৃতীয় উইকেটে তারা ৮৯ বলে ২৪১ রানের অবিশ্বাস্য জুটি গড়েন, যা টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় উইকেটে সর্বোচ্চ এবং যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

আন্দ্রিয়েস হাউস ৫১ বলে ১৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন। ১০টি চার ও ১২টি ছক্কায় সাজানো এই ইনিংসটি এমএলসিতে কোনো মার্কিন ব্যাটারের প্রথম সেঞ্চুরি হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

অন্যদিকে স্টিভেন স্মিথ মাত্র ৪০ বলে নিজের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করে ৪৮ বলে ১১০ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা।

শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েলের ছক্কায় ১৮.৪ ওভারেই ৪ উইকেটে ২৭০ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়াশিংটন ফ্রিডম।

এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৫১টি ছক্কা হয়, যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড। পাশাপাশি ২৬৬ রান তাড়া করে জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার আগের রেকর্ডও ভেঙে দেয় ওয়াশিংটন ফ্রিডম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

২৬৬ রান তাড়া করে ইতিহাস গড়ল ওয়াশিংটন ফ্রিডম, টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড

আপডেটের সময়: ০৩:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম এলিমিনেটর ম্যাচে টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর লড়াই উপহার দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে ওয়াশিংটন ফ্রিডম। ২৬৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৮ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড গড়েছে দলটি।

ওকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে এমআই নিউইয়র্ক নির্ধারিত ২০ ওভারে তোলে ২৬৬ রান, যা মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ইনিংসের শুরুতে ওপেনার মোনাঙ্ক প্যাটেল দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে কুইন্টন ডি কক ও নিকোলাস পুরান ৪২ বলে ১১৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত্তি এনে দেন। ডি কক ২৪ বলে ৫১ রান করেন।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

এরপর নিকোলাস পুরান ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা এমএলসির ইতিহাসে দ্রুততম শতরান। ১৩টি ছক্কায় ৩৩ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেষদিকে কাইরন পোলার্ড ২৫ বলে ৬৪ এবং ট্রেন্ট বোল্ট ১০ বলে ২২ রান যোগ করে নিউইয়র্ককে বিশাল সংগ্রহ এনে দেন।

ওয়াশিংটনের হয়ে রাচিন রাভিন্দ্রা বল হাতে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।

২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়াশিংটন। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথম দুই ওভারেই মিচেল ওয়েন ও রাচিন রাভিন্দ্রাকে বোল্ড করে মাত্র ১০ রানে দুই উইকেট তুলে নেন। সাকিব শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্টিভেন স্মিথ ও আন্দ্রিয়েস হাউস। তৃতীয় উইকেটে তারা ৮৯ বলে ২৪১ রানের অবিশ্বাস্য জুটি গড়েন, যা টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় উইকেটে সর্বোচ্চ এবং যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

আন্দ্রিয়েস হাউস ৫১ বলে ১৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন। ১০টি চার ও ১২টি ছক্কায় সাজানো এই ইনিংসটি এমএলসিতে কোনো মার্কিন ব্যাটারের প্রথম সেঞ্চুরি হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়।

আরও পড়ুনঃ  সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী