ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার নিরাপত্তাঝুঁকিতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে বিধিমালা মানার নির্দেশ জামায়াত-আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিতেও বট ও গুপ্ত আছে: মীর শাহে আলম হজযাত্রীদের কোরবানির অর্থে অনিয়ম, আল মুলতাজিমকে লাখ টাকা জরিমানা সাজেকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে শনিবার সড়ক-নৌপথ অবরোধ মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে নতুন মুখ নেহা বোরা, কতটা চ্যালেঞ্জ? সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩, পালালেন দুই দালাল ‘৯৬ সালের মতো আ. লীগ-জামায়াত আবারও এক হয়েছে’, অভিযোগ রাশেদ খাঁনের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।

ইনিংসের প্রথম ওভারে ৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরের ওভারে বোলিংয়ে এসে ইয়ামিন আহমেদজাই পরপর দুটি ওয়াইড দেন। তবে ওভারের দ্বিতীয় বৈধ বলে উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। ৬ বলে মাত্র ১ রান করেন তিনি।

আরও পড়ুনঃ  নেইমার-ভিনিসিয়ুস ছাড়াই ব্রাজিলের দাপুটে জয়, জালের দেখা পেলেন ‘মেসিনিও’

এরপর ব্যাটিংয়ে নামা সৌম্য সরকারও বেশিক্ষণ টিকতে পারেননি। ইয়ামিন আহমেদজাইয়ের গতির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ফলে মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের করা সপ্তম ওভারের চতুর্থ ও শেষ বলে আউট হন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বর্তমান অধিনায়ক তাওহীদ হৃদয়। এতে ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করছেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

আরও পড়ুনঃ  আর্সেনালের বিপক্ষে খেলবেন নয়ার? চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বায়ার্ন

বুধবার (২১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ফলে ৯৯ রানের বড় ব্যবধানে জয় পায় জিম্বাবুয়ে।

অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এতে ১৫৮ রানের বড় জয় নিয়ে ফাইনালের পথে এগিয়ে যায় আফগানিস্তান।

আরও পড়ুনঃ  এশিয়ান গেমসে জয়হীন, তবুও ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ

এ পরিস্থিতিতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি কার্যত ফাইনালে ওঠার লড়াইয়ে পরিণত হয়েছে। এই ম্যাচে হারলেই সিরিজ থেকে বাংলাদেশের বিদায় ঘটবে। জিতলেও ফাইনালে ওঠার জন্য রান রেটে এগিয়ে থাকার হিসাব মেলাতে হবে।

বাংলাদেশ ছিটকে গেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। আর বাংলাদেশের অভিযান শেষ হবে সেখানেই।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম

২৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

আপডেটের সময়: ০৬:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।

ইনিংসের প্রথম ওভারে ৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরের ওভারে বোলিংয়ে এসে ইয়ামিন আহমেদজাই পরপর দুটি ওয়াইড দেন। তবে ওভারের দ্বিতীয় বৈধ বলে উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। ৬ বলে মাত্র ১ রান করেন তিনি।

আরও পড়ুনঃ  ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, আর্থিক সহায়তা বাড়ানোর আশ্বাস

এরপর ব্যাটিংয়ে নামা সৌম্য সরকারও বেশিক্ষণ টিকতে পারেননি। ইয়ামিন আহমেদজাইয়ের গতির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ফলে মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের করা সপ্তম ওভারের চতুর্থ ও শেষ বলে আউট হন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বর্তমান অধিনায়ক তাওহীদ হৃদয়। এতে ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করছেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

আরও পড়ুনঃ  আর্সেনালের বিপক্ষে খেলবেন নয়ার? চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বায়ার্ন

বুধবার (২১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ফলে ৯৯ রানের বড় ব্যবধানে জয় পায় জিম্বাবুয়ে।

অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এতে ১৫৮ রানের বড় জয় নিয়ে ফাইনালের পথে এগিয়ে যায় আফগানিস্তান।

আরও পড়ুনঃ  ভুটান যাওয়ার পথে ঢাকায় ইনফান্তিনো, বিমানবন্দরে বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাৎ