ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি রাজের নতুন ধারাবাহিকে অভিষেক রাইসার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ বিদেশে চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আন্তর্জাতিক জলসীমায় ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি অভিযান, ৪০টির বেশি নৌযান আটক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ’ নৌবহরের ওপর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই অভিযানে অর্ধশতাধিক নৌযানের মধ্যে ৪০টির বেশি জব্দ করা হয়েছে এবং প্রায় ৩০০ জন সহায়তাকর্মীকে আটক করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, মোট ৫৪টি নৌযানের এই বহরে বড় অংশই ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, নৌযানগুলোকে একে একে থামিয়ে দেওয়া হয় এবং ত্রাণবাহী কর্মীদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লা এক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, আটক ব্যক্তিদের সংখ্যা প্রায় ৩০০ জনে পৌঁছেছে। তবে পুরো বহর এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেয়া যায়নি—কয়েকটি নৌযান এখনো আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে বলে দাবি করা হচ্ছে।

এর আগে সোমবার (১৮ মে) থেকেই এই অভিযান শুরু হয়। তুরস্কের মারমারিস বন্দর থেকে যাত্রা করা নৌবহরটি গাজায় খাদ্য ও জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

আরও পড়ুনঃ  পুরস্কার গ্রহণে রেজা পাহলভি, জার্মানিতে শুরু বিতর্ক

২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর অবরোধ বজায় রেখে আসছে ইসরায়েল। সেই অবরোধ ভাঙার লক্ষ্যেই বিভিন্ন সময় মানবিক নৌবহর পাঠানো হলেও একাধিকবার বাধার মুখে পড়েছে এসব উদ্যোগ।

এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে একই ধরনের নৌবহরে অভিযান চালানো হয়। তখন একাধিক নৌযান জব্দ এবং শতাধিক কর্মীকে আটক করা হয়েছিল বলে জানা যায়।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

বর্তমান পরিস্থিতিতে গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। খাদ্য ও চিকিৎসার অভাবে লাখ লাখ মানুষ বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এ ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়েছে, বিশেষ করে মানবিক সহায়তা বহরে সামরিক অভিযান চালানো নিয়ে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

আন্তর্জাতিক জলসীমায় ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি অভিযান, ৪০টির বেশি নৌযান আটক

আপডেটের সময়: ০৬:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ’ নৌবহরের ওপর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই অভিযানে অর্ধশতাধিক নৌযানের মধ্যে ৪০টির বেশি জব্দ করা হয়েছে এবং প্রায় ৩০০ জন সহায়তাকর্মীকে আটক করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, মোট ৫৪টি নৌযানের এই বহরে বড় অংশই ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, নৌযানগুলোকে একে একে থামিয়ে দেওয়া হয় এবং ত্রাণবাহী কর্মীদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  পুরস্কার গ্রহণে রেজা পাহলভি, জার্মানিতে শুরু বিতর্ক

ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লা এক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, আটক ব্যক্তিদের সংখ্যা প্রায় ৩০০ জনে পৌঁছেছে। তবে পুরো বহর এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেয়া যায়নি—কয়েকটি নৌযান এখনো আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে বলে দাবি করা হচ্ছে।

এর আগে সোমবার (১৮ মে) থেকেই এই অভিযান শুরু হয়। তুরস্কের মারমারিস বন্দর থেকে যাত্রা করা নৌবহরটি গাজায় খাদ্য ও জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

আরও পড়ুনঃ  ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার

২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর অবরোধ বজায় রেখে আসছে ইসরায়েল। সেই অবরোধ ভাঙার লক্ষ্যেই বিভিন্ন সময় মানবিক নৌবহর পাঠানো হলেও একাধিকবার বাধার মুখে পড়েছে এসব উদ্যোগ।

এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে একই ধরনের নৌবহরে অভিযান চালানো হয়। তখন একাধিক নৌযান জব্দ এবং শতাধিক কর্মীকে আটক করা হয়েছিল বলে জানা যায়।

আরও পড়ুনঃ  বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা, শীর্ষে জাকার্তা