ইসরায়েল ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স। এতে স্থাপনাটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
সোমবার (৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বান্দার-ই মাহশাহরে অবস্থিত কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিতে এই হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তাদের বিমান বাহিনী ওই কমপ্লেক্সে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
হামলার পরপরই পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন কর্তৃপক্ষ কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
এর আগে বিভিন্ন সময়ে ইরানের পেট্রোকেমিক্যাল ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলমান এই উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 

























