ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্যাসের দাবিতে কদমতলীতে সড়ক অবরোধ, বিক্ষোভ সিএনজি চালকদের

চট্টগ্রামের কদমতলী এলাকায় সিএনজি না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টা থেকে ফোর স্টার সিন্ডিকেট ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চালকেরা। পরে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও মিলছে না গ্যাস

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা সিএনজি পাচ্ছেন না। এতে দিনের বড় একটি সময় গ্যাসের লাইনে কাটাতে হচ্ছে এবং গাড়ি চালিয়ে আয় করতে পারছেন না তারা।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

চালকদের দাবি, সরকারি ও বিশেষ ব্যক্তিদের গাড়িতে দ্রুত গ্যাস সরবরাহ করা হলেও সাধারণ চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

চালক শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। গ্যাস পাবেন কি না, তার কোনো নিশ্চয়তা নেই। গাড়ি চালিয়েই তাদের সংসার চলে। তাই সারাদিন গ্যাসের জন্য অপেক্ষা করতে হলে পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  সাঁকো ভেঙে নদীর ধারে জামায়াত নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

আরেক চালক জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তারা গ্যাস পাচ্ছেন না। অথচ সরকারি ও বিশেষ ব্যক্তিদের গাড়িতে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে তারা দেখছেন। বিষয়টি কর্তৃপক্ষকে পরিষ্কার করার দাবি জানান তিনি।

আগের দিনও সড়ক অবরোধ

এর আগে শুক্রবার চট্টগ্রামের ষোলশহর এলাকায় গ্যাসের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন কয়েকশ সিএনজিচালিত অটোরিকশার চালক। ওই সময় মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  ৭৩ দিনেই পুরো কোরআন মুখস্থ করল ১৩ বছরের মুসাইব

চালকদের অভিযোগ ছিল, ২৪ ঘণ্টারও বেশি সময় ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাননি।

বিক্ষোভের খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, গ্যাসের দাবিতে চালকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩

গ্যাসের দাবিতে কদমতলীতে সড়ক অবরোধ, বিক্ষোভ সিএনজি চালকদের

আপডেটের সময়: ০৬:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

চট্টগ্রামের কদমতলী এলাকায় সিএনজি না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টা থেকে ফোর স্টার সিন্ডিকেট ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চালকেরা। পরে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও মিলছে না গ্যাস

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা সিএনজি পাচ্ছেন না। এতে দিনের বড় একটি সময় গ্যাসের লাইনে কাটাতে হচ্ছে এবং গাড়ি চালিয়ে আয় করতে পারছেন না তারা।

আরও পড়ুনঃ  প্যাথলজির ফ্রিজে রোগের নমুনার বদলে মিলল মাছ, জরিমানা

চালকদের দাবি, সরকারি ও বিশেষ ব্যক্তিদের গাড়িতে দ্রুত গ্যাস সরবরাহ করা হলেও সাধারণ চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

চালক শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। গ্যাস পাবেন কি না, তার কোনো নিশ্চয়তা নেই। গাড়ি চালিয়েই তাদের সংসার চলে। তাই সারাদিন গ্যাসের জন্য অপেক্ষা করতে হলে পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে খাল খনন না হওয়ায় ফেরত গেল পৌনে ৬ কোটি টাকা

আরেক চালক জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তারা গ্যাস পাচ্ছেন না। অথচ সরকারি ও বিশেষ ব্যক্তিদের গাড়িতে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে তারা দেখছেন। বিষয়টি কর্তৃপক্ষকে পরিষ্কার করার দাবি জানান তিনি।

আগের দিনও সড়ক অবরোধ

এর আগে শুক্রবার চট্টগ্রামের ষোলশহর এলাকায় গ্যাসের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন কয়েকশ সিএনজিচালিত অটোরিকশার চালক। ওই সময় মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস